জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর মনোনয়ন পত্র উত্তোলন

  খাইরুল ইসলাম  

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু’র পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে রির্টার্নিং অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও সীমান্ত ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহজাহান আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসময় দর্শনা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত বলেন, জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসন থেকে মাহমুদ হাসান খান বাবু’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাজনে বিজয়ী হবো বলে আশাবাদ ব্যক্ত করছি। সকলের দোয়া কামনা করছি ।


রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলনের তথ্য নথিভুক্ত হয়েছে।

অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা-২ আসনে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

1

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

2

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

3

রায়পুর উপজেলা প্রশাসন উদ্যোগে গণভোট র‍্যালী অনুষ্ঠিত হয়

4

সাপের দখলে মেঘনা সাব-রেজিস্ট্রার অফিস

5

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ

6

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

7

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

8

নওগাঁর নিয়ামতপুরে হাঁস পালন করে স্বাবলম্বী বেকার যুবক আরিফ

9

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

10

শিবচরে ডাকাতি মামলার -৩ ডাকাত গ্রেফতার

11

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছ

12

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

13

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা:

14

কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

15

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের

16

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

17

সোমবার বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

18

আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক

19

শহীদ জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার

20