জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০

মহিউদ্দিন জুয়েল
ছাতকে ইসলাম পুর ইউনিয়নের  দুই গ্রামবাসীর মধ্যে  সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রাতে  ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজারে বনগাঁও ও লুভিয়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে গুরুতর আহত বনগাঁও গ্রামের মানিক মিয়া সহ তিন জন-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার মামলায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জন-কে আটক করেছে।সংঘর্ষের পরদিন শুক্রবার ( ৩১ অক্টোবর ) সকালে গুরুতর আহত মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে গ্রেফতার ৬  জন-কে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে গুরুতর 
আহত মানিক মিয়া-কে শনিবার ঢাকার একটি হাসপাতালে 
স্থানান্তর করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের লুভিয়া গ্রামের বাসিন্দা কামরুজ্জামান কামরুল ও বনগাঁও গ্রামের ফজল করিম একই সাথে দীর্ঘ দিন ব্যবসা করেছেন।  ব্যবসায়িক টাকা দেনা-পাওনার ঘটনা-কে কেন্দ্র করে গত  বৃহস্পতিবার রাত ইছামতী বাজারে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে  পড়লে পরবর্তীতে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছেন। ৩ জন-কে  গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সংঘর্ষের সময় ইছামতী বাজারের কয়েকটি দোকানে ভাংচুর  ও লুটপাটের ঘটনা ঘটেছে। একপক্ষ ইছামতী বাজার ব্রীজে গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটিয়ে এবং ডিজেল দিয়ে ব্রীজের উপর আগুন লাগিয়ে দিলে চারদিকে আতংক দেখা দেয়। ঘটনার খবরে ছাতক থানা পুলিশ ও স্থানীয় ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.শফিকুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত ৬ জন-কে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে জমি জোরপূর্বক জবর খলের চেষ্টার ও চাঁদাবাজির অভিয

1

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

2

ইরান কখনো ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না

3

নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের ঠাঁই নেই

4

চুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের পরিদর্শক দলের জামেয়া পরিদর

5

দীর্ঘ বিরতির পর দেশে ফিরে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ তারেক

6

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

7

‎নিয়ামতপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনু

8

রাতের আঁধারে সাড়ে ৮ কোটি টাকার নিম্নমানের কাজে ফুঁসে উঠছে এল

9

বিশ্বের ষষ্ঠ নিরাপদ দেশের তালিকায় কুয়েত

10

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

11

চট্টগ্রামের প্রকৃতিতে কবি নজরুলের অনুপ্রেরণা

12

গাইবান্ধায় গ্রাম্য আদালত বিষয়ক প্রশিক্ষণে ইউপি সদস্য মোখলেছু

13

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

14

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

15

শীতলক্ষ্যায় নিয়ন্ত্রণহীন বাল্কহেড চলাচল

16

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

17

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

18

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

19

সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা

20