জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

মো:মিজানুর রহমান শাহীন 
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।

জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। প্রায় ৬০-৭০ জন নেতাকর্মী এতে অংশ নেন।

মিছিলটি মিঠামইন বাজার থেকে বের হয়ে কামালপুর গ্রাম অভিমুখে অগ্রসর হলে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হঠাৎ হামলা চালায়। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ সময় উপজেলা যুবলীগ নেতা মোঃ পাভেল হোসেনের বাড়িতেও ঢিল ছোড়া হয়, তবে কোনো ভাঙচুর বা হতাহত হয়নি বলে জানা গেছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির একটি আনন্দ মিছিল শেষে ঘটনাটি ঘটে। এ সময় বসত ঘরের কিছু আসবাবপত্র, দরজা, জানালাসহ কয়েকটি ছবি ভাঙচুর করা হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

1

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

2

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

3

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

4

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

5

ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি নিয়ে

6

কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

7

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

8

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

9

দিনাজপুর বিরলে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

10

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

11

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

12

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে তারেক রহমানের কাছে ৮৯ নেত

13

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

14

আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি, কিন্তু এবার নয়

15

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

16

জামায়াতে ইসলামী কর্তৃক '২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস 'উ

17

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

18

বান্দরবানে সন্তানের সিকিৎসার নামে শাশুড়ির টাকা ও স্বর্ন নিয

19

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

20