জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত

মো: শাহজাহান ফকির
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী সমুর্ত্ত জাহান মহিলা কলেজে এই প্রথম ১৫টি পদে ছাত্রী সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত মোট ৮৪৪ ভোটের বিপরীতে ভিপি, জিএস ও ক্রীড়া সম্পাদক এই তিনটি পদে ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী ১২টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বিপুল উৎসাহ উদ্দীপনায় দিনভর কলেজ প্রাঙ্গন ছিল শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বে ছিলেন সমুর্ত্ত জাহান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুজ্জামান ভূঞা, সহকারী কমিশনার হিসাবে প্রভাষক মো. মইনুল ইসলাম ও প্রভাষক মোছা: নাজমা আক্তার এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল হোসেন।

উক্ত নির্বাচনে একাদশ শ্রেণীর ছাত্রী আফসানা মিমি, তাসপিয়া আক্তার তন্বী ও সীমা আক্তার ভিপি পদে নির্বাচনে অংশগ্রহন করে। এতে আফসানা মিমি ৭৭ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়। এছাড়া শিক্ষার্থী মোছা. তাসলিমা খাতুন ও মোছা. আফিয়া ইসলাম ঐশী এই দুইজন প্রার্থীর মধ্যে মোছা. আফিয়া ইসলাম ঐশী ১০১ ভোট পেয়ে জিএস পদে নির্বাচত হয় এবং শিক্ষার্থী ফারহানা আক্তার নীলা ও মোছা. আখি মনি এ দুজন প্রার্থীর মধ্যে ফারহানা আক্তার নীলা ১১০ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়।

নব-নির্বাচিত ভিপি আফসানা মিমি বলেন, এধরনের নির্বাচন দেওয়ার জন্য সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। জয়-পরাজয় বড় কথা নয়। এটা একধরনের শিক্ষা। তবে সকল শিক্ষার্থীদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, কলেজের সুনাম বয়ে আনবো, ইনশাল্লাহ।  

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবুল হোসেন বলেন, সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা দরকার।

অত্র কলেজের অধ্যক্ষ মোছাঃ মাজেদা বেগম জানান, শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, মেধা বিকাশ ও নেতৃত্ব গঠনের জন্য এ ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল এই কলেজের প্রথম নির্বাচন। এতে আমি সহ আমার স্টাফ ও শিক্ষার্থীরা আনন্দিত ও গর্বিত।
 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিলারের সার দুর্নীতি নিয়ে ভুগান্তিতে কৃষক

1

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

2

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

3

নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনু

4

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

5

বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

6

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

7

চাঁদপুরের ‘ওয়ান মিনিট’ মিষ্টিতে অবাঞ্ছিত অতিথি, তিন প্রতিষ্ঠ

8

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

9

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও মিথ্য মামলায় ফ

10

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

11

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

12

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

13

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

14

নালিতাবাড়ী সিমান্ত অঞ্চলে ২১টি এক হাজার টাকার জাল নোট সহ আটক

15

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

16

বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শ

17

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের

18

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০

19

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

20