জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার অভিযোগ

শফিকুল ইসলাম
জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত ৮৮ শতাংশ জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ভূক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী সিমু বেগম (৪১), তোফাজ্জল হোসেন (৪৯), মোফাজ্জল হক (৪৫) বক্তব্য রাখেন। এ সময় লিখিত বক্তব্যে সিমু বেগম বলেন, তার স্বামী তোফাজ্জল হোসেন সদর উপজেলার নান্দিনা মৌজায় ওয়ারিশ সূত্রে ৮৮ শতাংশ জমির মালিক। কিন্তু নান্দিনা নয়াপাড়া গ্রামের মৃত হোসেন আলীর দুই ছেলে তার স্বামীর জেঠাতো ভাই সাইদুর রহমান (৪৮), শফিকুল ইসলাম (৫২) ও শফিকুল ইসলামের ছেলে রাহাত (২৮) ওই জমিতে প্রবেশে তাদের বাঁধা দেয় ও তারা একাই ভোগদখল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতে থাকে। ওই জমিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করায় তারা আমাকে মারপিট করার জন্য এগিয়ে আসে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ প্রকাশ্যে হুমকি প্রদান করে। বর্তমানে আমরা তাদের ভয়ে জমিতে যাওয়ার সাহস পাচ্ছি না। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একাধিক অভিযোগ দায়ের করেছি। আমি সাংবাদিকদের মাধ্যমে আমার প্রাপ্য জমির দখল বুঝে পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য, বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক্স 
মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

1

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

2

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

3

নাসির নগরে ইটভাটায় অভিযান পরিচালনা ২ লাখ টাকা জরিমানা

4

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

5

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

6

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় শ্মশানে সৎকারে বাধা, মরদেহ নিয়ে বিক্ষোভ

7

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

8

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

9

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা

10

শিবনাথ শাহা ব্রিজটি মরণ ফাঁদে পরিনত

11

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

12

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

13

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির

14

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

15

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

16

ঢাকার আবর্জনা মানিকগঞ্জে: পরিবেশের নষ্ট, জনস্বাস্থ্যের হুমকি

17

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

18

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

19

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

20