জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্বাচনী ইশতেহার পাঠ

  
মোঃ শরিফুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় মনোনীত প্রার্থী সেলিম রেজা ইতোমধ্যে ধানের শীষ প্রতীকে প্রচার প্রচারণা শুরু করেছেন।

গত ২২ জানুয়ারি তিনি কাজিপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬  উপলক্ষ্যে একই মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠানে তিনি সিরাজগঞ্জ-১ আসনের জনসাধারণ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিভিন্ন বিষয়ে আলোকপাত করে ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি ও  উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেন।

ইশতেহার হবহু তুলে ধরা হলো; জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, ইশতেহার, বিসমিল্লাহির রহমানির রহিম।সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত সুধীবৃন্দ, আস্সালামু আলাইকুম।আপনারা জানেন, দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় কাজিপুর অবহেলা, বৈষম্য ও দুঃসাশনের শিকার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি নির্বাচন করার সুযোগ পেয়েছি। আপনাদের ভালবাসা এবং সমর্থন পেলে আমি মো: সেলিম


রেজা আপনাদের সেবক হিসেবে আমার নির্বাচনী এলাকাকে একটি উন্নত, মানবিক ও আত্ম-মর্যাদাশীল জনপদে রূপান্তরিত করতে অঙ্গিকারবদ্ধ। আমি গ্রাম থেকে গ্রামে, প্রতিটি এলাকায় ঘুরে এলাকার বিভিন্ন সমস্যা এবং মানুষের প্রত্যাশা সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমি নির্বাচিত হলে আমাকে যা করতে হবে সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু এখানে কথা বলতে চাই ।

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় আমি নির্বাচনী এলাকার জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে এবং দলীয় প্রভাবমুক্ত রেখে প্রশাসনকে নিরপেক্ষভাবে জনগণের সেবা করার সুযোগ দিতে চাই। আইনের শাসন প্রতিষ্ঠা, মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে আমার জিরো টলারেন্স। রাজনৈতিক প্রতিহিংসা বা মিথ্যা মামলায় জনগণকে যাতে হয়রানী করা না হয় সে ব্যাপারে আমার ভূমিকা থাকবে ইতিবাচক। সকল পর্যায়ে সৎ ও যোগ্য ব্যাক্তিদের সম্পৃক্ত করে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতে নির্বাচনী এলাকায় একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।


যার, কৃষি ও কৃষকের উন্নয়নে এলাকায় কৃষকদের উৎপাদিত কৃষিজাত পণ্য, বীজ এবং কীটনাশকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং এসবের কৃত্রিম সংকোট রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারি ভুর্তকি, প্রণোদনা এবং সুযোগ-সুবিধা যথাযথদের মধ্যে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে। কৃষি ও অকৃষি শ্রমিকদের ন্যায্য শ্রম মূল্য এবং তাদের অধিকার সুরক্ষা করা হবে। কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক হিমাগার স্থাপনএবং বাজারজাতকরণে বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষি কাজে পানি প্রবাহ নিশ্চিতকরণে খাল খননের

উদ্যোগ নেয়া হবে। বেকারত্ব রোধ এবং কর্মসংস্থান সৃষ্টি করতে বেকারত্বের টেকসই সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। এলাকায় ক্ষুদ্র ও কুঠির শিল্প গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। বিশেষ করে এলাকায় বিদ্যমান কম্বল শিল্প ও আসবাব শিল্পের মানন্নোয়ন ও সম্পসারণে সহযোগিতা করা হবে। মহিলালাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে স্থানীয় মহিলা


ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে ঋণ বা পুঁজির ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতা করা হবে।

দরিদ্র পরিবারের সন্তানদের কর্মসংস্থানের জন্য এলাকায় কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনে এলাকায় বিধিমোতাবেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষা নিশ্চিত করতে যোগ্য প্রতিনিধিদের সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন করা হবে। শ্রেণি কক্ষে পাঠদান নিশ্চিত করতে, শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরী এবং নকলমুক্ত কাজিপুর গড়ে তুলতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করতে অভিভাবকদের সচেতনতা সৃষ্টি করা, বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রম গ্রহণ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে উদ্যোগ গ্রহণ করা হবে। উচ্চ শিক্ষা গ্রহণে অস্বচ্ছল দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণে আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা হবে, এজন্য আমার সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে।স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, বেডের সংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় ডাক্তারের পদায়ন এবং তাঁদের উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় ঔষধপত্র এবং আধুনিক যন্ত্রপাতি নিশ্চিতকরণে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে। অসুস্থ্য, দরিদ্র রোগী, গর্ভবতী, মা ও শিশুদের স্বল্পমূল্যে প্রয়োজনীয়


চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ নিশ্চিত করতে গ্রামাঞ্চলে অবস্থিত বিভিন্ন সেবাকেন্দ্রে প্রয়োজনীয়

সেবাকর্মীর উপস্থিতি এবং পর্যাপ্ত ঔষধপত্র সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে। নারী, শিশু কল্যাণ ও সামাজিক নিরাপত্তা বিধানে নারী নির্যাতন, যৌতুক এবং বাল্য বিবাহ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন, বিগত আমলে রাজনৈতিক বিবেচনায়, দুর্নীতি এবং স্বজনপ্রীতির মাধ্যমে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন ভাতা প্রদান করা হতো। এসব ভাতা

প্রকৃত ব্যক্তিদের প্রাপ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে। বিএনপি কর্তৃক ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড প্রদান এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কার্যক্রমে উপযুক্ত ব্যক্তিদের প্রদান করার মাধ্যমে এসব সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা হবে।


আমার নির্বাচনী এলাকার ১৬টি ইউনিয়নের মধ্যে ৮টি (৬টি সম্পূর্ণ: খাসরাজবাড়ি, চরগিরিশ, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর এবং মনসুরনগর এবং ২টি আংশিক: মাইজবাড়ি এবং মেছরা) ইউনিয়ন চরাঞ্চল এবং নদীভাঙ্গন এলাকা যা যমুনা নদীর কারণে দ্বিবিভাক্ত। চরাঞ্চলের মানুষের প্রাণের দাবী যমুনা উপজেলা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতায় ভূমিকা রাখবো ইনশাল্লাহ। নদী ভাঙ্গন রোধে বিধিবর্হিভূত বালু উত্তোলন বন্ধকরণ, বাধ নির্মাণ এবং নদীশাসন প্রকল্প গ্রহণ করার উদ্যোগ য়ো হবে। যমুনা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের

পুনর্বাসনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

উপজেলা সদর থেকে চরাঞ্চলে যাতায়াত এবং পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম নৌপথ, বাহন হলো নৌকা। মানুষ যাতে নির্বিঘ্নে, নিরাপদে নৌপথে চলাচল এবং তাদের উৎপাদিত কৃষি পণ্য ও প্রয়োজনীয় মালামাল পরিবহন করতে পারে সেজন্য আধুনিক নৌপথ নির্মাণে উদ্যোগ নেয়া। চরাঞ্চলের মধ্যে আন্তঃযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় আন্তঃসংযোগ সড়ক নির্মাণ বিশেষ করে ভেটুয়া ব্রীজ নির্মাণে পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও এসব এলাকার শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বিদ্যুৎত্তায়নের জন্য আমার সর্বাত্তোক


প্রচেষ্টা অব্যহত থাকবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গ্রাম পর্যন্ত পাঁকা রাস্তার নেটওয়ার্ক স্থাপন করতে রাস্তা পাকাকরণ, ব্রিজ, কালভার্ট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হবে এবং বিদ্যমান ব্যবহার অনুপযোগী রাস্তা-ঘাট সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

গ্রামীণ হাট-বাজারে অবকাঠামো নির্মাণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে। যুব সমাজের মানসিক বিকাশের জন্য মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের হাত থেকে

যুবসমাজকে রক্ষা এবং তাদের মানসিক বিকাশ ও উৎকর্ষ সাধনে খেলাধুলা ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় গ্রন্থাগার স্থাপন, খেলার মাঠে সংরক্ষণ এবং খেলার সামগ্রী সরবরাহের ব্যবস্থা করা এবং শিশুদের জন্য শিশু পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হবে। ধর্মীয় ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিনসহ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে সরকারি প্রণোদনা ও সহযোগিতা প্রদানে উদ্যোগ নেয়া হবে। সকল ধর্মের মানুষের সামাজিক নিরাপত্তা এবং সহঅবস্থান নিশ্চিত করা হবে। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা যাতে অক্ষুন্ন থাকে সে ব্যাপারে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যহত থাকবে। এছাড়াও জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের যথাযথ মূল্যায়ন করা


হবে। কাজিপুর পৌরসভাকে আধুনিক পৌরসভায় উন্নতি করে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করা হবে। পরিশেষে, প্রতিহিংসা বা ক্ষমতার রাজনীতি নয়, আমি সকল দল ও মতের সহবস্থানের মাধ্যমে সেবার রাজনীতি করতে চাই। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে জনগণকে সাথে নিয়ে, সকলের মতামতের গুরুত্ব দিয়ে কাজিপুরকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সম্মানজনক জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য, আপনার এবং সকলের একান্ত সহযোগিতার প্রয়োজন। আমার এসব অঙ্গীকার বাস্তবায়নে এবং নির্বাচনী এলাকাকে নতুনভাবে পরিবর্তনের পথে এগিয়ে নিতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করা প্রয়োজন।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। 
আল্লাহ হাফেজ 
মোঃ সেলিম রেজা 
বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ৬২ সিরাজগঞ্জ -১ ( কাজিপুর + আংশিক সদর) সংসদীয় আসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবচরে শীতের আগমনে ব্যস্ত সময় কাটাচ্ছে লেপ-তোশক কারিগর

1

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

2

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

3

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

4

শ্রীমঙ্গলে ফুটবল তারকা শমিত সোমকে বরণ করে নিল শ্রীমঙ্গলবাসী

5

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

6

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

7

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

8

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

9

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

10

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

11

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

12

ধনিজকরা আল-ফালাহ এস.আলী মডেল মাদ্রাসা অভিভাবক ও সুধী সমাবে

13

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

14

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

15

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

16

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

17

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

18

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

19

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

20