জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার হাতিয়ার হিসেবে দেখি না

আহমদ উল্লাহ  
 চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন যে রাজনীতি তাদের কাছে ব্যক্তিগত স্বার্থ অর্জন বা ক্ষমতা লাভের মাধ্যম নয়। তিনি বলেন, “রাজনীতি মানুষের কল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা এবং সামাজিক পরিবর্তন সাধনের একটি পথ। তাই ব্যক্তিগত লাভের চিন্তা থেকে মুক্ত থেকে দায়িত্বশীলভাবে জনগণের সেবা করাই আমাদের লক্ষ্য।”

২৯ নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর ২৪ নং ওয়ার্ডের মুহুরি পাড়ায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ পরিবর্তন ও কল্যাণভিত্তিক নেতৃত্ব প্রত্যাশা করছে, আর সেই প্রত্যাশা পূরণে সৎ ও জবাবদিহিতামূলক রাজনৈতিক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ডবলমুরিং থানার আমীর ফারুখে আজম। তিনি বলেন, মানুষের আস্থা অর্জনের জন্য সততা, নৈতিকতা ও সেবামূলক রাজনীতির বিকল্প নেই।

এছাড়া নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মকবুল আহমদ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ডের সেক্রেটারি মাকসুদুর রহমান, প্রধান এজেন্ডা আইয়ুব, ডা. উমর ফারুক, আলমগীর, আমিনুর রহমানসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষ এখন দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ নেতৃত্ব চায়, আর সেজন্য জনসম্পৃক্ত ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তারের প্রয়োজন রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

1

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

2

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

3

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

4

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

5

সুবর্ণচরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

6

রাজনৈতিক জনভিত্তি নেই বলেই একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচা

7

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

8

ঘাটাইলে ফুটপাত দখল করে দোকান

9

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

10

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল

11

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

12

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

13

‎সিলেটের পুণ্যভূমিতে পরিবর্তনের গর্জন

14

ঝালকাঠি ২ আসনে স্বতন্ত্র প্রার্থী'র প্রচারণায় নানান গুনজন

15

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

16

মহান বিজয়ের মাস শুরু

17

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

18

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

19

দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

20