জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

জুনাঈদ আল হাবিব 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি বাজার এলাকায় গরু চুরির ঘটনায় দুই চোরকে আটক করেছে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরদের আটক ও গরুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে চররামন গ্রামের এক যুবক তার আপন চাচার গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে ভোরের দিকে নৌকায় করে লাটিয়ামারি ঘাটে আসে। পরিকল্পনা অনুযায়ী গরুটি হস্তান্তর করার কথা ছিল তার সহযোগী আনারুল মেস্তরী-র কাছে, যার বাড়ি নান্দাইল উপজেলার নয়ারচর এলাকায়।

ভোরবেলায় চোররা গরু নিয়ে নদীপাড়ে পৌঁছালে মাছ ধরতে থাকা কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের সন্দেহজনক আচরণ দেখে ধাওয়া দেন। এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে দুই চোরকেই গরুসহ আটক করে ফেলে।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই চোরকে আটক করে এবং গরুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন,

“স্থানীয়দের সহযোগিতায় গরুসহ দুই চোরকে আটক করা হয়েছে। জব্দকৃত গরুটি থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা পাহারায় সতর্ক ছিলেন। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

1

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

2

বর্ষাকালে

3

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

4

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

5

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

6

দিনাজপুরের খানসামায় যুবলীগ কর্মীসহ তিনজন আটক

7

টাঙ্গাইলের ৩ বিদ্রহী প্রার্থী দল থেকে বহিষ্কার

8

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

9

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

10

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

11

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

12

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

13

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

14

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

15

সুখের মোহ

16

কুয়েত থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরনকারী প্রবাসীদের রেমিট

17

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

18

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

19

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আজমতপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবল

20