জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

সুমন আহমদ খান 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) অনুষদের এক যুগপূর্তি উদযাপিত হয়েছে। ২০১৩ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ অনুষদ হিসেবে যাত্রা শুরু করা অনুষদটি বুধবার (১৭ ডিসেম্বর) ১২ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করে।
সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে সাদা পায়রা ও বেলুন উড়িয়ে উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর তাঁর নেতৃত্বে একটি আনন্দ র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় অডিটোরিয়ামে কেক কাটা, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোহন মিয়ার সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিজিই অনুষদের এক যুগের যাত্রা শিক্ষা ও গবেষণায় গৌরবময় অগ্রগতি। নতুন প্রযুক্তির পাশাপাশি বিলুপ্ত প্রজাতি সংরক্ষণেও গবেষণা জোরদারের আহ্বান জানান তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিন বিজ্ঞানী প্রফেসর ড. আবেদ চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

1

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

2

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

3

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

4

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলে

5

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

6

শ্রীমঙ্গলে ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’-এর জমকালো আস

7

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

8

ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার মতবিনিময় সভা

9

ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার

10

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

11

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

12

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

13

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

14

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

15

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

16

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

17

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

18

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার

19

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

20