জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেনা দাপট


আব্দুল আউয়াল 
 কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে ঠাকুরগাঁওয়ে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ গ্রামের শফিকুল ইসলাম সাপর ও ছেলে রাকিবের বিরুদ্ধে। তবুও যেনো থামছেনা দাপট। আতঙ্কে স্থানীয়রা।  
জানা গেছে, গেল কয়েকদিন ধরে আউলিয়াপুর ইউনিয়নের ওই গ্রামে জমি দখলের ঘটনাটি বিভিন্নভাবে আলোচনায় আসে। এ ঘটনায় সংঘর্ষের আশংকাও করেন স্থানীয়রা। তারই সুত্র ধরে জেলা সংবাদকর্মীরা ঘটনাস্থলে যান তথ্য সংগ্রহে। দেখা গেছে, কাগজে কলমে জমির প্রকৃত মালিক মৃত-নইমউদ্দীন (মন্ডল) ও তার স্ত্রী মৃত-মনোয়ারা বেগম। মাদারগঞ্জ মৌজার জেল নং-৪০ দাগ নং ৫৭৯৬, ওই দাগের সাড়ে ৪৮ শতক জমি ক্রয় করেন তারা। ক্রয়কৃত জমির মালিক মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা বাইরে থাকায় এই দাগের ভেতর জোরপূর্বক প্রায় ৩ শতক জমি দখল করে আছে শফিকুল ইসলাম সাপর। এতে মাঝে দ্বন্দে জড়ায় উভয় পক্ষ। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের শংকা প্রকাশ করেন স্থানীয়রা।  

শুধু তাই নয় শফিকুল ইসলাম সাপর ওই গ্রামের রবিউল ইসলামের  জমি দখলে নেয়ার চেস্টা করছেন বলেন অভিযোগ তুলেন ভুক্তভোগী। 

এ বিষয়ে রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, শফিকুল ইসলাম সাপর জোর করে প্রায় ৭ শতক জমি দখল করে আছে। তার ছেলে রাকিব আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হওয়ার কারনে ভয়ে কেউ কিছু বলতে পারে না। তার কর্মকান্ডের বিষয় তুলে ধরে ব্যবস্থা নিতে জেলা জামায়াতের শীর্ষ নেতাদের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। জেলা কমিটি কি ব্যবস্থা নিচ্ছেন সেদিকে তাকিয়ে আছে সবাই। আমরা চাই কারো জমি অন্যায়ভাবে যেনো দখল না হয়।      
আর এ বিষয়ে সংবাদককর্মীরা শফিকুল ইসলাম সাপর ও তার ছেলে রাকিবের কাছে জানতে চায় কেনো অন্যের জমি দখল করে রয়েছেন। কোন কাগজপত্র আছে কিনা। প্রশ্নের জবাবে তিনি দখলকৃত জমির কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেননি। উল্টো রাকিব স্বার্থ হাসিলে নিজস্ব ফেইসবুকে গনমাধ্যমকর্মীদের নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। এতে ক্ষুদ্ধ গণমাধ্যমকর্মীরাও। 
জমির মালিকানার পক্ষে তার ছেলে মুজাহারুল ইসলাম জানান, ওই গ্রামে শফিকুল ইসলাম সাপর অন্যায়ভাবে আমাদের জমি দখল করে আছে। বার বার শালিশ বৈঠক হলেও তিনি মানতে নারাজ। ওই এলাকায় শুধু আমাদের জমিই দখল করেনি। রবিউল ইসলামেরও জমি দখল করেছে। মানুষ তাদের হাত থেকে পরিত্রান চান। 

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ জানান, জমি দখলের বিষয়ে রাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ এসেছে। দ্রুতই খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

1

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

2

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

3

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

4

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

5

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

6

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

7

অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

8

ঢাকার আশুলিয়ার ‘ডাকু হেলাল’ পুলিশের পোশাক পরে করতো ছিনতাই

9

গলাচিপায় খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৪ জন

10

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

11

ধামরাইয়ে র‌্যাবের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

12

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঈশ্বরগঞ্জে উৎসবমুখর আয়োজন

13

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

14

পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍

15

আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

16

গাবতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

17

ঢাকার ৪ আসনে দলীয় প্রধানদের মর্যাদার লড়াই

18

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

19

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

20