জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই

 মো বিদ্যুৎ হোসেন 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুর খবরে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।
জেলা বিএনপির গভীর শোক
বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর সংবাদ পৌঁছানোর পরপরই জেলার সকল স্তরের নেতাকর্মীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে। জেলার প্রতিটি ইউনিট ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

 নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন:
"দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ এক আপসহীন দেশপ্রেমিক নেতাকে হারাল। তিনি ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়। আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
 
নেত্রীর সম্মানে জেলায় কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় বিএনপি। শোকাতুর নেতাকর্মীদের বড় একটি অংশ ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। 
বেগম খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে চীনা শিক্ষার্থী দ্বিগুণ

1

নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

2

জেটিঘাট ইজারাদার এর কাছে জিম্মি

3

অভিযোগে ঝুলে আছে যশোর-২ আসনে বিএনপি–জামায়াত প্রার্থীর ভাগ্য

4

ডিলারের সার দুর্নীতি নিয়ে ভুগান্তিতে কৃষক

5

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

6

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

7

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

8

ময়মনসিংহ-১১ আসনে মোর্শেদ আলমের প্রার্থীতার বৈধ ঘোষণায় নেতাকর

9

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

10

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

11

বসুন্দিয়ায় লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর বিদায়ী শিক্ষার্থ

12

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

13

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়

14

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

15

পাঁচবিবিতে যৌন উত্তেজক সিরাপসহ আটক এক

16

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

17

কক্সবাজারে চকোরিয়া বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জ

18

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

19

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

20