জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাবতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

মো. শরিফুল ইসলাম ।।

 দেশি জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদ হবে উন্নতি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) বগুড়ার গাবতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর জমকালো উদ্বোধন করা হয়েছে।  

উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ বিভিন্ন দেশি-বিদেশি জাতের প্রাণী অংশ নেয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আলোচনা সভা ও প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান।  

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, জেলা কৃত্রিম প্রজনন উপ-পরিচালক গোপেশ চন্দ্র সরকার, গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, জামায়াতে ইসলামীর আমির মাও. ইউনুস আলী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম শাকিল আহম্মেদ।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. আরিফুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. লিটন আহমেদ, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম এবং সফল খামারি শাইন সুলতানা সীমা।  

প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, পায়রাসহ বিভিন্ন প্রাণির পাশাপাশি দুগ্ধজাত পণ্য, খাদ্য, ঔষধ ও যন্ত্রপাতি নিয়ে মোট ২৫টি স্টল স্থান পেয়েছে। সপ্তাহব্যাপী এ প্রদর্শনী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইনশৃঙ্খলা

1

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

2

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

3

বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের যৌথ অভিযানে ১টি

4

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

5

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

6

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

7

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

8

বাঞ্ছারামপুরে গাঁজা সহ ১জন গ্রেফতার

9

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

10

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গজারিয়ায় পুলিশ সুপার মেনহাজুল

11

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

12

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

13

সাংবাদিকদের কলম জাতির বিবেক

14

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে ২ তরুনে

15

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

16

গণপ্রতিরক্ষার শক্তিশালী স্তম্ভ ভিডিপি সুবর্ণজয়ন্তীতে মহাপরি

17

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

18

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

19

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

20