জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

২৯ বছর পর বিএনপির নিজস্ব প্রার্থী আবেগ ও প্রত্যাশায় উজ্জীবিত নেতাকর্মীরা

 মো আমিনুল ইসলাম


‎পিরোজপুর ০১ আসনে ২৯ বছর পর  বিএনপির নিজস্ব প্রার্থী, আবেগ ও প্রত্যাশায় উজ্জীবিত নেতাকর্মীরা।
‎দীর্ঘ প্রতীক্ষার অবসান, ২৯ বছর পর পিরোজপুর-১ আসনে বিএনপির নিজস্ব দলীয় প্রার্থী মনোনয়ন পাওয়ায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণের স্পন্দন। কোথাও আনন্দ মিছিল, কোথাও উচ্ছ্বাসের হাসি—পুরো জেলা যেন উৎসবের রঙে রঙিন। নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস, সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) দীর্ঘ ২৯ বছর পর বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করায় স্থানীয় রাজনীতিতে নতুন গতি এসেছে। পিরোজপুরজুড়ে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা মিছিল, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রকাশ ঘটান।
‎নেতাকর্মীরা বলেন, প্রায় তিন দশক ধরে জোটগত প্রার্থী দিয়ে নির্বাচন করতে গিয়ে তারা নিজেদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত বোধ করেছেন। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা ও নির্যাতনের পর নিজস্ব দলীয় প্রার্থী পাওয়ায় তারা নতুন করে উন্নয়ন ও গণতান্ত্রিক পুনরুত্থানের স্বপ্ন দেখছেন। অনেকের চোখে-মুখে ছিল স্বস্তি—এতদিনের জমে থাকা ক্ষোভ যেন আজ কিছুটা লাঘব হয়েছে।
‎জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, দীর্ঘ ২৯ বছর পর দলীয় প্রার্থী পাওয়াটা আমাদের জন্য আবেগের বিষয়। আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ছিল, যারা ত্যাগ স্বীকার করেছে—এই মনোনয়ন তাদের জন্য এক ধরনের স্বীকৃতি। এতদিন জোটের প্রার্থী থাকায় আমাদের ভেতরে চাপা কষ্ট ছিল, এবার ধানের শীষের প্রার্থী পাওয়ায় সবাই নতুন আশায় বুক বাঁধছে।
‎জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন,১৯৯৬ সালের পর জোটগত বাস্তবতায় আমরা দলীয় প্রার্থী দিতে পারিনি। বহুদিনের সংগ্রামের পর এবার আমাদের মধ্য থেকেই প্রার্থী এসেছে। নেতাকর্মীরা দারুণভাবে উজ্জীবিত। ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
‎জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন নিজস্ব প্রার্থী না থাকায় নেতাকর্মীদের মনে চাপা ক্ষোভ ছিল। এই নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ায় সেই ক্ষোভ কেটে গেছে। পিরোজপুর জেলার তিনটি আসনেই বিএনপির প্রার্থী থাকায় নেতাকর্মীরা নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস পেয়েছে। সবাই একসঙ্গে কাজ করলে বিজয় অনিবার্য।
‎পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ২৯ বছর পর ধানের শীষের মানুষ আবার ধানের শীষ ফিরে পেয়েছে। যারা জেল খেটেছে, মামলা সহ্য করেছে, ঘরছাড়া হয়েছে—এই মনোনয়ন আসলে তাদের ত্যাগ ও সংগ্রামের বিজয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মধু উৎপাদন হচ্ছে শিবগঞ্জে

1

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও যান্ত্রিক ত্রুটিতে

2

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

3

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

4

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

5

রাজশাহীতে আরএমপির মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

6

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

7

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

8

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচন ঘিরে উত্তাপ

9

বেনাপোলে মাদক ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

10

হিলিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প

11

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

12

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

13

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

14

রাজবাড়ী সদর উপজেলার ধুলদি জয়পুরে জমি দখল

15

ছেলের হাতে পিতার নির্মম খুন

16

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

17

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

18

পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জোরদার পথসভা অনুষ্ঠি

19

নিয়ামতপুরে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

20