জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফল কালীগঞ্জের কৃষকরা

 
 
 আরিফুল ইসলাম 


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের মাঠে এবার দেখা গেছে ব্যতিক্রমী সাফল্য—গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আশাতীত ফলন পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় কৃষকরা। প্রচলিত ধারণা অনুযায়ী গ্রীষ্মকালীন  মৌসুমে পেঁয়াজ চাষ ঝুঁকিপূর্ণ ও শ্রমসাধ্য হলেও আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা এবং কৃষি বিভাগের কারিগরি সহায়তায় কৃষকেরা এবার অর্জন করেছেন দৃষ্টান্তমূলক ফলন।
আজ গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রদর্শনী মাঠ পরিদর্শনে আসেন ঝিনাইদহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আখতারুজ্জামান মিয়া। তারা মাঠ পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদ আরও সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন,
“গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আমাদের কৃষকেরা এবার যে সাফল্য দেখিয়েছেন, তা ভবিষ্যতে পেঁয়াজ উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করবে। নিয়মিত সেচ, রোগবালাই দমন ও উচ্চমানের বীজ ব্যবহারের কারণেই এ ফলন সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন,
“আমরা মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দিয়েছি। কৃষকেরা আন্তরিকভাবে তা অনুসরণ করায় আজ তারা ভালো ফলন পাচ্ছেন। এই সাফল্য চাষে উৎসাহ যোগাবে।”
কৃষকদের মতে, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে লাভ বেশি এবং শ্রম মূল্য  তুলনামূলক কম। পাশাপাশি বাজারে চাহিদা থাকায় ভালো দাম পাওয়ায় তাদের আগ্রহও বাড়ছে। ত্রিলোচনপুর ইউনিয়নের কৃষকদের এই সফলতা পুরো উপজেলার কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
স্থানীয় কৃষক টিপু সুলতান বলেন,
“আগে ভাবতাম গরমে পেঁয়াজ হবে না। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী চাষ করলাম। এবার ফলন দেখে অত্যন্ত খুশি।”

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ১৪ই জানুয়ারী দীর্ঘ দলীয় কোন্দল ভুলে শাহজাহান চৌধুরীর পক্

1

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে ২ তরুনে

2

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

3

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

4

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

5

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

6

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

7

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জমি দখল, নিষিদ্ধ ইউক্যালিপটা

8

ভর্তির বয়সসীমা শিথিল ও আবেদন সুযোগের দাবিতে শিক্ষার্থীদের ব

9

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

10

ফুলবাড়িয়ায় জনপ্রিয়তায় এগিয়ে আব্দুল করিম সরকার

11

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে

12

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বি

13

সিরাজগন্জের কাজিপুরে কিশোর নিখোঁজ, দুই দিনে ও মেলেনি সন্ধান

14

ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহ

15

৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

16

দিনাজপুরে প্রতারণার ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘সাকসেস

17

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

18

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

19

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

20