জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

আনিসুজ্জামান 
বিশেষ প্রতিনিধি 
কটিয়াদী, কিশোরগঞ্জ 

 আমেরিকার পেনসিলভেনিয়ার বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে ' মুনা কনভেনশন" ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল "ইসলামের মশালবাহকরা বিশ্বব্যাপী ঈমানের দাওয়াত ছড়িয়ে দেওয়া"।

ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলজ্বল করে যাঁরা, তাঁরা হলেন ইসলামের মশালবাহকরা। তাঁরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ আর জাকাতে সীমাবদ্ধ ছিলেন না—তাঁরা ছিলেন ন্যায়, সত্য, ত্যাগ আর মানবতার জীবন্ত প্রতিচ্ছবি। কঠিন বিপদে, অন্ধকারে, কুসংস্কার আর অজ্ঞতার ছায়া ঘনিয়ে এলেও, তাঁরা হাতে তুলে নিয়েছিলেন ইসলামের আলো—তা ছড়িয়ে দিয়েছেন জগতময়।

হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে যে আলোর সূচনা, তা বহন করেছেন সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে তাবেয়ীন, ইমাম, আলেম, দাঈ ও অগণিত মুজাহিদগণ। তাঁরা জীবনের সমস্ত সুখ-সুবিধা ত্যাগ করে আল্লাহর রাস্তায় চলেছেন, দুনিয়ার মোহে নয় বরং আখিরাতের মুক্তির আশায় তাঁরা করেছেন নিরন্তর সংগ্রাম।

এই মশালবাহকরা শুধু জ্ঞান নয়, আদর্শেরও শিক্ষাদাতা। তাঁদের জীবনে ছিল বিনয়, ধৈর্য, সহানুভূতি, শৌর্য ও তাকওয়া। তাঁদের প্রচেষ্টায় ইসলামের আলো পৌঁছেছে মরুভূমি থেকে নগরীতে, জাহেলিয়াত থেকে সভ্যতায়, অন্ধকার থেকে আলোর দিশায়।

আজকের দিনে আমাদের দায়িত্ব—এই মশালবাহকদের আদর্শকে হৃদয়ে ধারণ করা, তাঁদের মতো সততা, সচ্চরিত্র ও সাহসিকতার পরিচয় দিয়ে সমাজে সত্য ও শান্তির বাতিঘর হয়ে ওঠা।
আল্লাহ মুনার এই কনভেনশনের সকল কর্মতৎপরাকে কবুল করুন এবং সংস্লিষ্ট সকল দায়িত্বশীলদের উত্তম জাযা দান করুন, আমিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

1

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ

2

ঘাটাইলে ‘মিথ্যা মামলায়’ হয়রানির প্রতিবাদে মানববন্ধন

3

৭৮ কোটি টাকা ব্যয়ে শুলকবহর ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা ঢেলে স

4

ব্যবসায়ীদের সারের ফাঁদে কৃষক, বেশি টাকা না দিলে মিলছে না এক

5

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

6

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

7

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

8

ঝালকাঠিতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

9

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

10

হাকিমপুরের গুমড়া মাদ্রাসার কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকার বান

11

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

12

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

13

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, চৌদ্দগ্

14

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

15

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

16

পাবনা ০৩আসনে ধানের শীষ না পেয়ে গণঅধিকারের ট্রাকে বিএনপি নেতা

17

প্রতিশ্রুতি পূরণে রায়পুর সরকারী হাসপাতাল পেলো জামায়াতে প্রার

18

কারাগারে মাদক সিন্ডিকেট! কারারক্ষীদের যোগসাজশে নেশার বাজার

19

কোম্পানীগঞ্জে পৃথক অভিযোগে দুইজন গ্রেফতার

20