জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত দিবস আজ

 
হাবিবুর রহমান সুমন 

আজ ৮ ডিসেম্বর মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত দিবস।১৯৭১ সালের এ দিনে শত্রুমুক্ত হয় মাদারীপুরের কালকিনি উপজেলা। এদিন পাঁচজন কমান্ডারের নেতৃত্বে কালকিনি উপজেলার সিডিখান, এনায়েতনগর, সমিতিরহাট ছাড়াও পাশের বরিশালের গৌরনদী ও মুলাদী উপজেলা ও কালকিনির সীমান্তবর্তী ৩টি স্থানে মুখোমুখি যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করেন মুক্তিযোদ্ধারা।
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পুরো দেশ স্বাধীন হওয়ার এক সপ্তাহ আগেই পাকিস্থানি হানাদার মুক্ত হয় কালকিনি উপজেলা।
জানা যায়,মুক্তিযুদ্ধের সময় এপ্রিল মাসের শেষের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে কালকিনি উপজেলার ভূরঘাটায় ক্যাম্প স্থাপন করে পাকিস্তানি বাহিনী। সেখানে বাঙালিদের ধরে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দিত পাকিস্তানি বাহিনী। ব্রিজের নিচের পানি বাঙ্গালীদের লাল রক্তে রঞ্জিত হওয়ায় এই ব্রিজের নাম হয় লালপোল বা লালব্রিজ। যা এখনও মানুষের মুখে মুখে প্রচলিত।
কালকিনি উপজেলার মুক্তিযোদ্ধারা বলেন, বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে তেমন কিছুই জানে না। তাদের জন্য কালকিনিতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি জাদুঘর করলে ভালো হয়।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন বলেন, দিবসটি উপলক্ষে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

1

জাগুয়া ইউনিয়নের তাঁতীদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট

2

পাবনা জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা ও হেনেস্থা

3

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

4

কালিগঞ্জে সুন্দরবন সুরক্ষায় পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে দুইদ

5

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

6

নওগাঁ জেলার পোরশায় উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

7

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

8

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

9

পাঁচবিবিতে বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

10

আমন ধানের ফলন ভালো

11

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

12

৮ নং হাবড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ

13

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

14

টাঙ্গাইলে কেক তৈরিতে রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার

15

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৯ ডিসেম্বর

16

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভ

17

সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

18

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

19

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে

20