জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে মোহাম্মদ রকি (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১০আগষ্ট) দুপুরে উপজেলার ডোমার সদর ইউনিয়নের চামড়া গুদাম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রকি ওই এলাকার মৃত আকবর আলীর ছোট ছেলে এবং স্থানীয় একটি মোটরসাইকেল শোরুমের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।


নিহতের ভাবী স্মৃতি জানান, রকি দুই দিন ধরে বাড়িতে ছিলেন না। তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গিয়েছেন। শনিবার রাতে রকি বাড়ি ফিরে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।

সকালে উঠে আমরা নাস্তা করে কাজ  করতে থাকি। দুপুর হচ্ছে তবুও রকি ঘুম থেকে না উঠায় তার দরজায় গিয়ে তাকে ডাকাডাকির পরও কোন সারা শব্দ না হওয়ায় আমরা দরজা ভাঙ্গলে দেখতে পাই ঘড়ের মধ্যে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছেন। এসময় তার পা মাটিতে ছোঁয়া অবস্থায় ছিল।

স্থানীয়রা ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করেছেন। তাদের প্রশ্ন— হাঁটু গেড়ে বা পা মাটিতে রেখে আত্মহত্যা করা সম্ভব কি না। তারা ধারণা করছেন, ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

এদিকে, শনিবার রাতে নিজের ফেসবুক পেজে রকি দুটি পোস্ট দেন— কুন ফায়া কুনধৈর্য ধরে অপেক্ষা করোকারণ তোমার যাআছে তা তোমার আসছে এবং কিছুক্ষণ পর লিখেন আল্লাহ ভরসা


ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

1

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

2

কালুখালীর মদাপুরে বেকু দিয়ে সমতল জমি কেটে মাটি বিক্রি, পরিবে

3

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

4

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

5

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

6

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

7

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

8

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আ

9

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

10

দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

11

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

12

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

13

পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন

14

রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামীলীগ নেতা আওয়ালের বহুতল

15

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

16

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

17

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

18

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

19

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

20