জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঈশ্বরগঞ্জে উৎসবমুখর আয়োজন

    
মিয়া সুলেমান
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধের অঙ্গীকারকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনকে ঘিরে উপজেলা প্রাঙ্গণ ছিল সরগরম।

সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশ নেন শিক্ষার্থী, নারী, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের সদস্যসহ স্থানীয় সাধারণ মানুষ। এতে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা নারীর অধিকার রক্ষা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজে সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা চার কৃতি নারীকে সম্মাননা প্রদান। তাঁদের হাতে ক্রেস্ট তুলে দিলে হলে উপস্থিত সবাই করতালিতে মুখর হয়ে ওঠেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনী, কৃষি কর্মকর্তা রিপা রাণী টৌহা, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহাবুবুল আলম, সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, সুজন সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি জাকির হাসান, সাধারণ সম্পাদক আহমেদ হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।

অংশগ্রহণকারীরা জানান, দিনব্যাপী এ আয়োজন নারী-পুরুষ উভয়কেই নারী অধিকার, মর্যাদা ও নিরাপত্তা বিষয়ে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করেছে। সমাজ পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকালের সমাপ্তি বেগম জিয়ার সমাধি

1

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

2

সীমান্তে যুদ্ধের দামামা

3

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

4

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

5

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

6

চলনবিলে গবাদিপশুর খাদ্য সংকট

7

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

8

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

9

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

10

পূবালী ব্যাংকের ২৫৯তম উপশাখার শুভ উদ্বোধন

11

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

12

চুনারুঘাটে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

13

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

14

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

15

কাপাসিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংব

16

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

17

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

18

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিবচরে নিখোঁজ পরিবারের আহাজারি

19

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কী

20