জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে র‌্যাবের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক


Mustafizur Rahman

ঢাকার ধামরাইয়ে র‌্যাব-৪ এর অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নজরুল ইসলামের বাড়ি থেকে ভাড়াটিয়া কেতাবুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।
র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার থেকে কেতাবুল ইসলামের গতিবিধি নজরদারিতে রাখা হয়। পরে বুধবার সকালে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেতাবুল জানায়, এসব হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। তার সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
র‌্যাব জানায়, আটক কেতাবুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

1

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

2

ফুলবাড়ী–পার্বতীপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘর

3

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

4

ধানের শীষ বিজয়ী হলে ঐক্যবদ্ধ মানবিক কাপাসিয়া গড়ে তোলা হবে

5

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল উদ্ধার

6

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

7

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

8

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

9

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

10

জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলামের

11

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

12

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

13

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

14

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

15

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

16

‎কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচারদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

17

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

18

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

19

চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত অভিমুখে লং

20