জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকার আশুলিয়ার ‘ডাকু হেলাল’ পুলিশের পোশাক পরে করতো ছিনতাই

মোয়াজ উদ্দিন

বগুড়ার মহাস্থান ফিলিং স্টেশন এলাকায় পুলিশ পরিচয়ে প্রাইভেটকার তল্লাশির নামে চালককে জিম্মি করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এতে লুন্ঠিত সাদা রঙের টয়োটা এক্সিও (ফিল্ডার) প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান। তিনি জানান, বৃহস্পতিবার ঢাকার আশুলিয়ার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় হেলাল আহমেদ (৪৫)–কে। আশুলিয়ায় ‘ডাকু হেলাল’ নামে পরিচিত হেলাল দক্ষিণ গাজিরচট এলাকার আবুল কালামের ছেলে। তার মালিকানাধীন গ্যারেজ থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে ডিবি।
গত ৯ ডিসেম্বর রাতে বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়া মহাস্থান ফিলিং স্টেশন এলাকায় গাড়ি থামিয়ে বিশ্রাম নিচ্ছিলেন চালক। এ সময় পুলিশের পোশাক পরা ৭ সদস্যের একটি ডাকাতদল প্রাইভেটকার তল্লাশির নামে চালককে জিম্মি করে গাড়িটি নিয়ে যায়। পরে চালককে একটি মাইক্রোবাসে তুলে বেধড়ক মারধর করে রংপুরের মিঠাপুকুর এলাকায় ফেলে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর ডিবি পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তে নামে। তদন্তে ঘটনার সত্যতা ও ডাকু হেলালের সম্পৃক্ততার প্রমাণ পেয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিবি জানায়, ডাকাতির সঙ্গে জড়িত অন্য 

সদস্যদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে.



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

1

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

2

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

3

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

4

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

5

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

6

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

7

সে বোঝা নয়, সে আমার ভাই! ​কলমে- ইরি অতনু

8

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

9

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

10

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

11

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনার

12

বরগুনার তালতলীতে জনপ্রিয় বিএনপি নেতা বহিস্কারাদেশ প্রত্যাহার

13

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

14

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

15

বাসাইলে শতবছরের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা

16

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

17

সার্চ মানবাধিকার সোসাইটি কর্তৃক শিরোমণি বাজার বণিক সমিতির নব

18

সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্বাচনী ইশত

19

মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

20