জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  মোহাম্মদ গোলাম মোস্তফা 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
৮ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কার্যক্রমে মোট ১ হাজার ৯৫০ জন কৃষককে বীজ ও সার প্রদান করা হয়। এর মাধ্যমে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে সরকার এই সহায়তা প্রদান করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, মাঠ পরিদর্শক রকিবুল হাসান, মাঠ পরিদর্শক তাজুল ইসলামসহ স্থানীয় কৃষকরা।
কৃষি বিভাগ জানায়, চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নির্বাচিত কৃষকদের মধ্যে উফশী বোরো ধানের বীজ ১০ কেজি, হাইব্রিড ধানের বীজ ২ কেজি এবং ডিএপি সার ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
কর্মকর্তারা বলেন, সরকারের প্রণোদনা পেলে কৃষকরা উৎসাহিত হয় এবং উৎপাদনও বৃদ্ধি পায়। এই সহায়তা ভবিষ্যতে কৃষকদের আর্থিক স্বস্তি আনবে এবং বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান

1

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

2

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধ

3

নাচোলে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

4

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

5

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি দখল ও হামলার ঘটনায় দোষীদের বিচারের

6

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

7

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

8

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

9

কুলিয়ারচরে ভেটেনারি পল্লী চিকিৎসক কমিটি গঠিত: অভিষেক ও পরিচি

10

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

11

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও একাধিক মামলার আসামী

12

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

13

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর প

14

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

15

গজারিয়ায় যুবকের মৎস্য প্রজেক্টে বিষপ্রয়োগ লাখ টাকার মাছ নিধন

16

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

17

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বা

18

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

19

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

20