জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও পিঠা উৎসব

একরামুল হক ।।

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মহিলা সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৫ নভেম্বর, সকাল ১১ টা থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। 

সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল মাধ্যমে নারীর প্রতি সহিংসতা দিনদিন বাড়ছে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে এবং সাহসিকতার সাথে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। তারা আরও বলেন, বাল্যবিবাহ বন্ধ করা ও ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা সমাজ পরিবর্তনের অন্যতম পূর্বশর্ত। বক্তারা নারী ও কন্যার জন্য নিরাপদ ডিজিটাল স্পেস গড়ে তোলার আহ্বান জানান।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, থানা প্রতিনিধি এসআই সত্যানন্দ বৈদ্য, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাফর উল্লাহ, তথ্য ও প্রযুক্তি প্রোগ্রামার বাবলী খীসা, তথ্য আপা অন্তরা চাকমা, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা , পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রাশেদুজ্জামান অলি, ও সমাজসেবা কর্মকর্তা দ্বীপায়ন চাকমা।


আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনসহ আমন্ত্রিত অতিথিরা পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


দিনব্যাপী পিঠা উৎসবে পশ্চিম শান্তিপুর মহিলা কল্যাণ সমিতি উল্টাছড়ি। দুর্গা হারুবিল মহিলা কল্যাণ সমিতি, চেঙ্গী। হেডম্যানটিলা মহিলা কল্যাণ সমিতি,সদর। মঞ্জু আদাম মহিলা কল্যাণ সমিতি, সদর। বাউরাপাড়া সচেতন মহিলা কল্যাণ সমিতি, উল্টাছড়ি।পুজগাং  মহিলা কল্যাণ সমিতি, চেঙ্গী।উল্টাছড়ি মহিলা  কল্যাণ সমিতি, চেঙ্গী।নীলমনি হেডম্যান পাড়া মহিলা কল্যাণ সমিতি, চেঙ্গী। মহিলা কল্যাণ সমিতি অংশ নেয়। পিঠা উৎসবকে কেন্দ্র করে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ২ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্

1

জেলা প্রশাসকের হাসপাতাল পরিদর্শন ও নতুন ইউনিট উদ্বোধন

2

নড়াইলে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

3

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

4

দিনাজপুর ৬ আসনে ধানের শীষের প্রার্থী জাহিদ হোসেন পক্ষে মনোনয়

5

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

6

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিয়ামতপুরে জামায়াতের

7

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

8

বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার সাথে সাইবার দলের সৌজন্যে

9

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

10

প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের

11

আজ বিকেল থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন

12

মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক

13

ডিজিটাল প্রতিযোগিতায় কুচক্র মহলের বাধা

14

যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অন

15

স্বামীর জন্য ভোট চাইতে হাতিয়ায় গ্রামে গ্রামে যাচ্ছেন হান্নান

16

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

17

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পৃথক ৪ টি অভিযানে ১৬টি গরু জব্দ করে

18

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

19

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

20