জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্টে নিযুক্ত

মোঃ হাবিবুর রহমান হোসাইন 
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামের গর্বিত কন্যা আইনুন নাহার সিদ্দিকা ২০২৪ সালের ৯ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমানে তিনি বিচারপতি কাজী জিনাত হক এর সাথে একটি হাইকোর্ট বেঞ্চে দায়িত্ব পালন করছেন।

আইন অঙ্গনে নারীর অবদানের ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলার ইতিহাস উজ্জ্বল। ১৯৭৪ সালে মহিলা বিচারক হওয়ার আইন বলবৎ হওয়ার পর, ১৯৭৫ সালের ২০ নভেম্বর নাজমুন আরা সুলতানা দেশের প্রথম মহিলা মুন্সেফ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। সেই ধারাবাহিকতায় কুলাউড়ার আরেক আলোকিত কন্যা আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হয়ে গৌরব যোগ করেছেন।

আইনুন নাহার সিদ্দিকা বিদ্যুৎ বিভাগের সাবেক প্রকৌশলী আইয়ুব আলী সিদ্দিকীর কন্যা। বংশ সূত্রে তিনি ভূকশিমইল ইউনিয়নের শশারকান্দি গ্রামের বড়বাড়ির সন্তান। তিনি পড়াশোনা করেছেন সিলেটের অগ্রগামী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (১৯৮৩), সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ (প্রাইভেট), সিলেট এমসি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ঢাকা “ল” কলেজ থেকে এলএলবি। ২০০০ সালে তিনি বার কাউন্সিলের সনদ লাভ করেন।

কর্মজীবনে দীর্ঘ অবদানের পর, ২০২৪ সালের ২৩ আগস্ট আইনুন নাহার সিদ্দিকা ডেপুটি এটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করেন। এরপর মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হয়ে কুলাউড়ার নাম উজ্জ্বল করেছেন।

স্থানীয়রা জানাচ্ছেন, এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং কুলাউড়া উপজেলার নারী ও শিক্ষিত তরুণদের জন্য অনুপ্রেরণার নিদর্শন। আইনুন নাহার সিদ্দিকা এই সাফল্য স্থানীয়দের মধ্যে গর্ব এবং উৎসাহের উদ্রেক করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

1

জামালপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

2

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

3

সুন্দরবনে কাকঁড়া ও মাছ শিকারের সময় তিনজন জেলে আটক

4

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আককাস সিকদার

5

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

6

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

7

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

8

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

9

বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অ

10

খুবই অস্বাস্থ্যকর’ দূষণে ঢাকার বাতাস, AQI সূচকে মান ২৬৬

11

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

12

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

13

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

14

বরিশাল-১ আসনে বিতর্ক: ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চেয়ে তৃণ

15

ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

16

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

17

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

18

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

19

গাজিপুরে বিবাহ বিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী

20