জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্গম পাহাড়ে ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী

মো. আবু সুফিয়ান, 

২১ জানুয়ারি ২০২৬(বুধবার)
আলীকদম সেনা জোনের আওতাধীন কমলাবাগান এলাকার মার্মা, চাকমা ও ত্রিপুরা অধ্যুষিত তিনটি পাহাড়ি পাড়ায় মোট ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।

অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় জনগণ ফুলের মালা দিয়ে জোন কমান্ডারকে আন্তরিকভাবে বরণ করে নেয় এবং একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এলাকাবাসী জোন কমান্ডারকে তাদের মাঝে পেয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে রয়েছে বলেই তারা আজ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন।

শীতবস্ত্র বিতরণকালে জোন কমান্ডার বলেন, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন পাহাড়ি অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে পাহাড়ি সন্ত্রাসী ও সশস্ত্র গ্রুপের যেকোনো তৎপরতা সম্পর্কে তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান এবং একই সঙ্গে তিনি দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী অতীতে যেমন জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও সর্বদা জনগণের পাশে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরে

1

রাউজানে মাদকসহ আটক ২

2

দোহারে নামে মিল থাকায় যুবক কারাগারে

3

মৌলভীবাজারে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য

4

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

5

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

6

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

7

ঝালকাঠিতে অরক্ষিত মুক্তযুদ্ধ ও জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ

8

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

9

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

10

নিয়ামতপুরে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

11

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

12

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

13

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

14

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

15

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

16

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমা

17

আমন ধানের ফলন ভালো

18

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

19

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

20