জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

জুনাঈদ আল হাবিব 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) উপজেলা প্রশাসন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর, ঈশ্বরগঞ্জের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমটি “টেকনোলজি এমপ্লয়মেন্ট সেন্টার অন হুইলস ফর অ্যাডভান্স প্রিভিলেজড কলোনি ইয়ুথ স্কিল অব বাংলাদেশ (টেকার–২য় পর্যায়)” প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সানজিদা রহমান। সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নিসা ইসলাম বলেন, “এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। হাতে-কলমে শিক্ষা পাওয়ায় শেখাটা অনেক সহজ হয়েছে। বাইরে যে প্রশিক্ষণের জন্য টাকা দিতে হয়, তা আমরা বিনামূল্যে পেয়েছি। প্রশিক্ষণ শেষে ভাতাও দেওয়া হয়েছে।”

আরেক প্রশিক্ষণার্থী মো. সাকিব বলেন, “বেকারত্ব দূর করতে সরকার যে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, তা আমাদের জন্য খুবই উপকারী। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা নতুন ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পেরেছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং দক্ষ মানবসম্পদ হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।”
অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

1

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

2

নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন, গ্রীন সিটি গড়তে চাই

3

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

4

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

5

পুলিশই জনতা, জনতাই পুলিশ

6

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

7

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

8

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি শিক্ষা প্রসারে আউটরিচ ক্যাম্পেইন অনু

9

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

10

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

11

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

12

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

13

নতুন পিয়াজের আমদানি

14

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

15

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

16

তাঁর দুঃখ

17

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

18

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

19

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

20