জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

শামসুল ইসলাম 
যথাযথ মর্যাদায় রাজশাহীতে নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রোববার সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহিদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচি শুরু হয়। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ কর হয়। এসময় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ পুস্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে দশ’টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা।

এদিকে সকাল আটটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থীকর্মকর্তা, কর্মচারীরা। পরে এনিয়ে হয় আলোচনা সভা।
আলোচকরা বলেন, বাঙালির শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লড়াইয়ে বুদ্ধিভিত্তিক মনস্তত্ত্ব গঠনে ভূমিকা রেখে যারা অকাতরে প্রাণ দিয়েছেন, জাতির সেই সূর্যসন্তানদের স্মরণের দিন আজ। একাত্তরের ২৫ মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময় বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী। তবে বিজয়ের প্রাক্কালে এ হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ নেয়। আর এ কাজে তাদের সহযোগিতা করেছিলেন এ দেশীয় দোসররা।
পাকিস্তানি বাহিনী ওই নিধনযজ্ঞ চালায়; তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর যেন বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তা নিশ্চিত করা। জাতির সেই ক্ষতি আজো পুরন না হলেও বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে সেটি সকলের প্রত্যাশা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর উত্তরে স্থাপনের দাবিতে স্মারকলিপি প

1

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

2

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

3

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

4

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

5

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধার

6

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

7

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

8

জঙ্গল ছলিমপুরে অভিযানে গিয়ে BNP সন্ত্রাসী হামলায় RAB কর্মকর্

9

কিশোরগঞ্জে শীতার্তদের শীতবস্ত্র দিলো সেনাবাহিনী

10

গাজীপুরের মনিপুর বিট অফিসের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ সাধার

11

১১ দলীয় জোটের সিদ্ধান্ত ও ময়দানের বাস্তবতা

12

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

13

মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠাল

14

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

15

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

16

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

17

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

18

ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে প্রতিনি

19

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

20