জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

এনায়েতপুরে মহিলা দলের সমাবেশে মহিলাদের মিছিলে মিছিলে রুপ নেয় মহাসমাবেশ

সাদ্দাম হোসাইন 
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক উৎসবমুখর ও প্রাণবন্ত মহিলা সমাবেশ। শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে খামারগ্রাম ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশকে ঘিরে পুরো মাঠজুড়ে তৈরি হয় নারী ভোটারদের ঢল, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ। দূর-দূরান্ত থেকে আসা হাজারো নারী কর্মী-সমর্থকের উপস্থিতিতে সমাবেশটি রূপ নেয় এক মহাসমাবেশ। 

সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোঃ সাইদুল ইসলাম।
 সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক, আমিরুল ইসলাম খান আলীম। তিনি বলেন— “নারী শক্তি কখনো পিছিয়ে ছিল না, আর কখনো পিছিয়ে থাকবে না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা ফেরাতে নারীরাই হবে সবচেয়ে বড় শক্তি।”

ধানের শীষের প্রতীককে আন্দোলন ও আশার প্রতীক উল্লেখ করে তিনি আরও বলেন— “নবীন–প্রবীণ মিলে মিশে ভোট দিব ধানের শীষে। এই দেশের মানুষের আশা–আকাঙ্ক্ষা আজ ধানের শীষের দিকেই তাকিয়ে আছে। আর জনগণই ক্ষমতার উৎস—তাদের রায়ই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

এসময় তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দও এখন দাঁড়িপাল্লার কথা বলে বিভ্রান্তি ছড়াতে চাইছে—নাকি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যায়! রাজনীতির নামে জনগণকে ধর্মীয় বিভ্রান্তিতে ফেলা কখনোই সুস্থ রাজনীতির পরিচয় নয়।”

মহিলা দলের নারী নেত্রী, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে মাঠজুড়ে দেখা যায় উৎসবের আমেজ। হাতে ধানের শীষের পোস্টার, মাথায় ব্যানার, আর স্লোগানে মুখর ছিল চারদিক। তরুণী থেকে প্রবীণ নারী—সকলের উপস্থিতিতে এ সমাবেশটি এনায়েতপুরে বিরল উদাহরণ সৃষ্টি করে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন ধরে এনায়েতপুর থানা মহিলা দল ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালায়। নারী ভোটারদের কাছে বিএনপির প্রতীক ধানের শীষকে তুলে ধরায় এই প্রচারণা ব্যাপক সাড়া ফেলে বলে নেতৃবৃন্দ জানান। সমাবেশের বিপুল জনসমাগম তারই প্রমাণ।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশের শান্তি, মানুষের কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে হাজারো নারী একসঙ্গে হাত তুলে দেশ ও দলের কল্যাণ কামনা করেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ নারী কর্মীদের ধন্যবাদ জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায দুইশতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দিল অগ্রগতি সমাজক

1

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

3

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

4

মৌলভীবাজারের শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল

5

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

6

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

7

১১ নং শিকারপুর ইউনিয়নের বিল আন্দার কোটা গ্রামের কাঁচা রাস্ত

8

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

9

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

10

পার্বতীপুরে ওলামা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

11

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

12

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

13

জ্ঞানানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে

14

কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠ

15

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

16

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কয়রায় বিএনপির বিশাল বি

17

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

18

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পর

19

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

20