জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

 মো ওমর খান সানি 

 পুলিশি সেবাকে সহজ ও জনসম্পৃক্ত করতে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমানের বিশেষ উদ্যোগ প্রশংসিত হচ্ছে সর্বমহলে। 

থানাকে দালালমুক্ত করার পাশাপাশি সচেতনতা ও স্বচ্ছতা বাড়িয়ে জনমনে পুলিশ ও থানাভীতি দূর করে পুলিশের প্রতি আস্থা বাড়াতে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছেন তিনি। 

পুলিশের সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানি ভীতি বা নিপীড়নের মুখোমুখি হওয়ার ভয়ে নাগরিক সেবা নিতে অনগ্রহী মানুষের মনে বিশ্বাস এবং আস্থা ফিরিয়ে আনতে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরেও পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হচ্ছে। সেই বক্তব্যে বলা হচ্ছে এ দেশের নাগরিক হিসেবে সাধারণ ডায়েরি, মামলা, পুলিশ ক্লিয়ারেন্সসহ নানাবিধ সেবা বিনা মূল্যেই নিতে পারবেন সাধারণ মানুষ।

কোন দালাল ধরা লাগবে না।মসজিদ মন্দিরভিত্তিক প্রচারণায় মাদক, জুয়া প্রতিরোধ, জঙ্গিবাদ মোকাবিলা, সন্ত্রাসী কর্মকান্ড আর সামাজিক অবক্ষয়ের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা চালানো হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে সহ একেবারে প্রান্তিক পর্যায়ে। সাধারণ মানুষও যাতে অপরাধীর বিরুদ্ধে পুলিশকে সহয়তা করে সেই বিষয়েও আহ্বান জানানো হচ্ছে। মাদক, চুরি, জুয়ার বিরুদ্ধে উপজেলার আনাছে কানাছে সভা সমাবেশের মাধ্যমে প্রচারনা চালানো হচ্ছে। মন্দির মসজিদে প্রচারনা চালানোর বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, মন্দির মসজিদ একটি পবিত্র জায়গা, এখানে সব শ্রেণি পেশার মানুষ একত্রিত হয়। ধর্মীয় উপসানালয়ে যে যোগাযোগ তৈরি হয় সেটাতে বিশ্বাস এবং আস্থা থাকে। 
আর সমাজে সেই যোগাযোগের প্রভাবও হয় ইতিবাচক। তারই অংশ হিসেবে আমি প্রতি ইউনিয়নেই শুধু নয়; মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা যেখানে যেটি আছে সেখানে, যেখানে বেশি মানুষকে একসঙ্গে পাওয়া যায়, সেখানে গিয়ে অপরাধমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক প্রচারনা চালাচ্ছি। সাধারণ জনতা মন্তব্য করে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমানের এমন সময়োপযোগী উদ্যোগে সাধারণ মানুষের মনে পুলিশি ভীতি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় সিসিডিবি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

1

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়ে

2

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

3

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

4

এমসিপির মনোনয়ন প্রত্যাশী খুলনা ৬ গোলাম রব্বানীর সাংবাদিকদের

5

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা জা

6

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

7

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে

8

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

9

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

10

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

11

দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে; মির

12

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

13

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

14

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

15

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

16

মাদারীপুর সরকারি কলেজে-০৩ দিন ব্যাপি পিঠা উৎসব উৎযাপন

17

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

18

কালিগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনী প্

19

শিবচরে লুন্ঠিত ৪ টি মাইক্রোবাস ও ৪ ডাকাত গ্রেফতার

20