জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শোডাউন

শহীদুজ্জামান শুভ 


কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিশাল শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের সড়কগুলোতে ইকবালের ছবি, ব্যানার ও ফেস্টুন নিয়ে বাদ্য-বাজনাসহ
মিছিল করে এ কর্মসূচি পালন করা হয়।

পরে উপজেলার ডাক বাংলো মাঠে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। সমাবেশে প্রায় দশ হাজার লোক অংশ নেন।

মনোনয়ন প্রত্যাশী ইকবাল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি।

সমাবেশে অংশগ্রহণকারীদের দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বিএনপির নেতাকর্মীরা মামলা খেয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে।
দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে ছিল শেখ মজিবুর রহমান ইকবাল। মামলা হামলা উপেক্ষা করে 
বিএনপিকে উজ্জীবিত রেখেছেন তিনি। এ আসনে তাকেই মনোনয়ন দিতে হবে। দলের বাইরে জোটের কারো পক্ষে মনোনয়ন গেলে তারা সেই প্রার্থীকে প্রত্যাখ্যান করবেন।

 মিছিলের স্লোগান ছিল—‘দুর্দিনের ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ইকবাল ভাই যোগ্য লোক—মনোনয়ন তাঁরই হোক’, ‘এ আসনে প্রার্থী যাঁরা—ইকবাল ভাই সবার সেরা’ ইত্যাদি। 
সমাবেশে সভাপতির বক্তব্য দেন শেখ মুজিবুর রহমান ইকবাল।
এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল , সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মুজতবা আলী জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম, সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেন, শ্রমিক দলের সদস্য সচিব ফাইজুল হক টিটু প্রমুখ।

বক্তারা বলেন, দুই যুগের বেশি সময় ধরে শেখ মজিবুর রহমান ইকবাল বাজিতপুর-নিকলী বিএনপির নেতাকর্মীদের সুখে-দুঃখে সঙ্গে ছিলেন। ফ্যাসিস্ট আমলের ১৬ বছর জেল-জুলুমে ক্ষতিগ্রস্তদের পাশে থেকেছেন, সংকটে সহযোগিতা করেছেন।

তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে তারা মেনে নেবেন না।
প্রসঙ্গত, বিএনপি ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করলেও কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি। জানা গেছে, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা
মিত্র দলগুলোর প্রধান ও গুরুত্বপূর্ণ প্রার্থীদের জন্য এসব আসন বরাদ্দ রাখা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

1

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৭১ সদস্যের আহ্বা

2

চুনারুঘাটে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

3

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

4

সুন্দরবন রক্ষায় যুবদের লড়াই

5

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

6

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

7

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

8

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

9

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

10

‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলের মনোনয়ন দাখিল

11

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

12

নবাবগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশা

13

আরাফাত রাহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

14

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

15

দিনাজপুরের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

16

নওগাঁর নিয়ামতপুরের ০১ নং হাজীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইসলা

17

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অ

18

ঝিনাইদহে বিএনপি-বিএনপি সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা

19

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

20