জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

 আব্দুল আলিম 

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গা গ্রামে নামাজরত অবস্থায় নিজাম প্রামানিক (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে।
রবিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নিজাম প্রামানিক ওই গ্রামের মৃত ইন্তাজ প্রামানিকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। গ্রেপ্তার হওয়া ছেলে মোস্তফা প্রামানিকও কৃষিকাজে যুক্ত ছিলেন, তবে তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর দুধ বিক্রি করে নিজাম প্রামানিক বাড়ি ফেরেন। খাওয়া-দাওয়া শেষে ঈশার নামাজে দাঁড়ানোর মুহূর্তে হঠাৎ তার ছেলে মোস্তফা ঘরের দরজা আটকে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে।

পরিবারের সদস্যরা চিৎকার শুনে ছুটে এসে নিজামের নিথর দেহ দেখতে পান এবং মোস্তফাকে আটক অবস্থায় রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।

আটকের সময় আসামি মোস্তফার হামলায় সদর থানার তিন উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক, জিয়াউর রহমান ও আবু রায়হান আহত হন।
এর মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের আরেক ছেলে মিজানুর রহমান বলেন,

“আমার ভাই মোস্তফা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য টাকা না দিলে বাড়িতে ভাঙচুর করত। আগেও আমাকে হত্যার চেষ্টা করেছে। আজ নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে। এখনই তার ফাঁসি চাই। এটাই আমাদের দাবি।”

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,

“ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহ উদ্ধার ও আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

1

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

2

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

3

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

4

লিবিয়ায় বাংলাদেশীকে যুবককে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব

5

মাদারীপুরে-সরস্বতী পূজা উপলক্ষে, ০৩ দিন ব্যাপি জমকালো অনুষ্ঠ

6

টেপ টেনিস ইতিহাসের সেরা টুর্নামেন্ট টেপ বল বিপিএল

7

চার বছর ধরে চরজব্বর কলেজ চলছে ভারপ্রাপ্তে

8

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

9

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে

10

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

11

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

12

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

13

জনসমুদ্র সিপাহী বিপ্লব সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের প্রার

14

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

15

পাবনা বেড়া নগরবাড়ী নদীবন্দরে আধুনিক টার্মিনালের উদ্বোধন

16

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

17

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করলেন বাণিজ্য

18

কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়

19

জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেনন

20