জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গাজী মাহমুদ পারভেজ
 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় নয়ানগর গ্রামের শত শত নারী-পুরুষ ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। পুলিশের অনুরোধে কিছু সময় পর বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে গজারিয়া থানার নতুন গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জান্নাত হোসেনকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর শনিবার সকাল ১০টার দিকে গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে প্রতিবেশী মাদকাসক্ত দুই ভাই তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের মা তাসলিমা বেগম জান্নাত হোসেনকে ডেকে নেন। পরে সেখানে দায়ের কোপে গুরুতর আহত হন জান্নাত এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জান্নাত হোসেন গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

1

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব আর নেই

2

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ বিজয়ীদের

3

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

4

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

5

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

6

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্ব

7

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়

8

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

9

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

10

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতিতে সম্

11

চট্টগ্রামে বিএনপির জনসভা: দেশ গঠনের রূপরেখা তুলে ধরলেন তারেক

12

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর ম

13

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

14

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

15

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

16

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

17

সেতুসহ-৫-দফা-দাবিতে-বোরহানউদ্দিনে-২২৫-মেগাওয়াট-বিদ্যুৎকেন্দ্

18

পররাষ্ট্র দপ্তরে ব্যাপক পরিবর্তন, থাকবে না গণতন্ত্র ও মানবাধ

19

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

20