জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

 মোঃ মশিউর রহমান


দিনাজপুরে অনলাইনভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন-এর দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আনোয়ার হোসেন-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গত ২২ নভেম্বর ২০২৫ তারিখে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানাধীন কালীতলা এলাকার মেসার্স মনি এন্টারপ্রাইজ বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে অভিযান চালিয়ে প্রথমে দুইজনকে গ্রেফতার করে। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তির ভিত্তিতে পার্বতীপুরের মেলার ডাঙ্গা এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
অভিযানে অনলাইনে ক্যাসিনো পরিচালনার বিভিন্ন কাজে ব্যবহৃত ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন ফোন, ১টি ল্যাপটপ, ১টি সিপিইউ এবং ১টি মনিটর জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, এই চক্রটি মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘদিন ধরে জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

1

১৮ বছর বাবার কোলে যাতায়াত করে অনার্স পরিক্ষায় প্রথম শ্রেণীতে

2

এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

3

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

4

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

5

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

6

মাদারগঞ্জে নাশকতা মামলায় ইউনিয়ন তাঁতীলীগ নেতা এনামুল গ্রেফতা

7

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

8

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

9

পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন

10

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

11

কিশোরগঞ্জে ৬ টি আসনে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

12

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

13

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

14

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

15

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

16

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

17

শীতলক্ষ্যায় নিয়ন্ত্রণহীন বাল্কহেড চলাচল

18

তারেক রহমানকে সংবর্ধনার মঞ্চ প্রস্তুত

19

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

20