জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুটবলপ্রেমীরা

 মোঃ রাতুল হাসান লিমন

বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রতীক ফিফা বিশ্বকাপ ট্রফি আবারও এসেছে বাংলাদেশে। বুধবার সকালে ঢাকায় পৌঁছানো সোনালি ট্রফিটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।
ফুটবলপ্রেমী বাংলাদেশের জন্য আবারও আনন্দের খবর। ফিফা বিশ্বকাপের সেই ঐতিহাসিক ট্রফি, যা সর্বশেষ লিওনেল মেসির হাতে উঠেছিল, বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকায় এসে পৌঁছায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি রাখা হবে রাজধানীর একটি অভিজাত হোটেলে। এ সময় ট্রফির সফরসঙ্গী হিসেবে ঢাকায় উপস্থিত হয়েছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
ফিফা সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি থেকে বিশ্বভ্রমণ শুরু করেছে বিশ্বকাপ ট্রফি। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সৌদি আরব দিয়ে শুরু হওয়া এই সফরে ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশের মোট ৭৫টি গন্তব্যে প্রদর্শিত হবে। পুরো কার্যক্রম চলবে প্রায় ১৫০ দিনের বেশি সময় ধরে।
বাংলাদেশে অবস্থানকালে বুধবার দুপুরের পর থেকে নির্দিষ্ট সংখ্যক আমন্ত্রিত দর্শকের জন্য ট্রফির সঙ্গে ছবি তোলার ও দেখার সুযোগ রাখা হয়েছে। তবে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত প্রদর্শনীর সুযোগ সীমিত থাকছে।
এর আগে গেল ২৪ বছরে চারবার বাংলাদেশে এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। প্রথমবার ২০০২ সালে ঢাকায় ট্রফি প্রদর্শিত হলে সেটিই ছিল দেশের মানুষের জন্য বিশ্বকাপ ট্রফিকে কাছ থেকে দেখার প্রথম অভিজ্ঞতা। সোনারগাঁও হোটেলে আয়োজিত সেই প্রদর্শনী আজও স্মরণীয় হয়ে আছে ফুটবলপ্রেমীদের কাছে।
২০১৩ সালে ব্রাজিল বিশ্বকাপের আগে দ্বিতীয়বার ট্রফি আসার সময় রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ভক্তদের আগ্রহে ভাটা পড়েনি। কাঁচের বাক্সে সংরক্ষিত ট্রফির সঙ্গে ছবি তোলাই ছিল তখনকার দর্শকদের বড় প্রাপ্তি।
সবচেয়ে বড় আয়োজন হয়েছিল ২০২২ সালে। ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই প্রদর্শনী ও কনসার্টে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছিল পুরো এলাকা। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ ফরাসি কিংবদন্তি ক্রিস্টিয়ান কারেম্বুর হাত ধরে আসা ট্রফি দেখতে ভিড় করেন। ওই সফরে ট্রফিটি বঙ্গভবন ও গণভবনেও প্রদর্শিত হয়।
ফিফার বিধি অনুযায়ী, বিশ্বকাপ ট্রফিতে কেবল বিশ্বকাপজয়ী ফুটবলার ও রাষ্ট্রপ্রধানদের স্পর্শ করার অনুমতি রয়েছে। সাধারণ দর্শকরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ট্রফিটি দেখার সুযোগ পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

1

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র

2

বাগমারায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আ: বারীর পক্ষে জনসংযো

3

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

4

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

5

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

6

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

7

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

8

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

9

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে

10

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

11

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

12

নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

13

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

14

জলাবদ্ধতার লাগাম টানতে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল তীর পরিষ্কার

15

হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

16

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

17

জ্ঞানানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে

18

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

19

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

20