জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনির রগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

  

এসএম শাহাদাত 

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী বিশাল জনসভায় হাজার হাজার জনতার ঢল লক্ষ্য করা যায়। দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জি এম ইসলাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে উপজেলার ১১টি ইউনিয়নকে মডেল ইউনিয়ন বানিয়ে বাংলাদেশের ভেতর আশাশুনিকে সর্বশ্রেষ্ঠ উপজেলা হিসাবে গড়ে তুলবো। নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম আমি দরগাহপুরের খরিয়াটি রাস্তা নির্মাণ করব। মানিকখালী ব্রিজের টোল উঠানো বন্ধ করব। এই অঞ্চলে একটি হাসপাতাল প্রয়োজন ১০০ বেড বিশিষ্ট হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করবো। মাদক সন্ত্রাস নির্মূল করে শিক্ষার মান উন্নয়নে কাজ করব। আপনাদের সকল দুঃখ ও দুর্দশা লাঘব করার চেষ্টা করব। তিনি আরও বলেন, বিএনপি উন্নয়ন উৎপাদনের রাজনীতি করে, বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্যর পরিবর্তন হয়। আমি বিগত দিনে কালিগঞ্জ দেবহাটার এমপি ছিলাম, আমি এলচকায় অসংখ্য উন্নয়ন করেছি। সকল রাস্তাঘাট পাকা করেছি। কোন দুর্নীতিবাজের স্থান আমার কাছে ছিল না। সংখ্যালঘু সম্প্রদায় আমার কাছে সুরক্ষিত ছিল। আজ কালিগঞ্জ আশাশুনির মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা ধানের শীষ কে নির্বাচিত করতে কাজ কারুন, বাংলাদেশকে এগিয়ে নিতে সহযোগিতা করুন।জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, মহিলা দলের নেত্রী মার্জিনা ইসলাম বেবী, 

উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রতীশ রায়, মহিলা দল প্রমুখ। জনসভার শেষে বিএনপি'র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া- মোনাজাত করেন ধানেরশীষ এর প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে সরিষা ফুলে হলুদ গালিচা, বাম্পার ফলনের আশা

1

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

2

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

3

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

4

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

5

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

6

মেলান্দহে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৪

7

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

8

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

9

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন

10

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি

11

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

12

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

13

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

14

ইসলামী আন্দোলন পটুয়াখালী-০১ প্রার্থী সরে পটুয়াখালী-০৪ আসনে ন

15

গোয়ালন্দে অন্যর জমি দখল করে বিক্রয় অভিযোগে সংবাদ সম্মেলন

16

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

17

টুঙ্গিপাড়ায় জন্মদিন পালন করাকে নিয়ে দুই পক্ষের মারামারি, আহত

18

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

19

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

20