জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তারাগঞ্জে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

 
 গোলাম রাব্বী  
রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ডালিয়া ক্যানেল সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) সকালে আলমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিংমারি বিল এলাকায় ডালিয়া ক্যানেলের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারাগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জাবেদ আলী (৫০)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর পীরপাড়া বাজার এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. কাসেম আলী।

স্থানীয়রা জানান, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।

খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। 

 তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

2

জনগণের দ্বারে প্রশাসন: ইসলামপুরে ইউএনও’র মসজিদ ও শিক্ষা প্রত

3

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

4

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

5

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

6

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

7

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

8

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

9

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃ

10

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

11

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ

12

মাতৃভূমির টান

13

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

14

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

15

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

16

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

17

পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফল

18

কাটাখালী থেকে নতুন বাজারের রাস্তা এখন মানুষ চলাচলের অনুপযোগী

19

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্

20