জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

রাকিব জামান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার করতে মাতব্বরেরা গ্রাম্য সালিস বৈঠক করেন এবং ধর্ষণের চেষ্টাকারী যুবককে কয়েকটি চড়-থাপ্পড় এবং দ্রুত বিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে ঘটনার মীমাংসা করেন।
গত ৮ নভেম্বর রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাড়-ঝনঝনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্রী।
ঘটনা সম্পর্কে ভুক্তভোগী বাবা বলেন, তার মেয়ে প্রতিদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী এক হুজুরের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। ঘরের লোকজন একটু ব্যস্ত থাকায় ঘটনার দিন রাত ৮টায় মেয়েকে প্রাইভেট শেষে বাড়িতে নিয়ে আসতে বলেন তারই এক ভাতিজাকে (২২) কিন্তু পথে একটি নির্জন স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। তখন হঠাৎ করে স্থানীয় বিপ্লব নামের এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে টর্চ জ্বালালে মেয়েকে ফেলে ভাতিজা পালিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করে বাড়িতে দিয়ে যান বিপ্লব। রাতেই বিষয়টি জানাজানি হলে পরের দিন সালিস বৈঠকে বসেন স্থানীয় কয়েকজন মাতুব্বর। তারা ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত তরুণকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন ও আগামীতে এমন কাজ না করার জন্য শাসিয়ে দেন। এছাড়া তাকে দ্রুত বিয়ে দেওয়ার পরামর্শ দেন মাতবররা। আর বিয়ে না দিলে ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে সালিস শেষ করেন তারা।
ভুক্তভোগী বাবার অভিযোগ, "এভাবে সালিশ শেষ করার পর বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য বলেন মাতবররা।" তিনি আরও বলেন, "স্থানীয় মুরব্বিদের চাপে এবং মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে থানায় লিখিত অভিযোগ করেননি। তবে এ ঘটনায় জড়িতদের বিচার চাই। যদি ওই যুবকের উপযুক্ত বিচার না হয় তাহলে আগামীতে এ রকম ঘটনা আবারও ঘটাতে পারে।"
সালিসে অংশ নেন পাড়-ঝনঝনিয়া গ্রামের মাতুব্বর রেজাউল করিম ও হানিফ মুন্সি। তারা প্রথমে ধর্ষণ চেষ্টার বিষয়টি অস্বীকার করলেও পরে বলেন, "ঘটনাটি নিজেদের মধ্যে ঘটেছে। তাই সালিশের মাধ্যমে দোষীকে শাসন করা হয়েছে। আর গ্রাম থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে।" ধর্ষণের বিষয়ে থানায় কেন অভিযোগ করতে বাধা দিয়েছেন এমন প্রশ্নে কোনো উত্তর দেননি তারা।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, "বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। কিন্তু এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার কোনো বিষয় স্থানীয় মাতব্বরেরা এভাবে সালিস দিতে পারেন না।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

1

রায়গঞ্জে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও খা

2

তাড়াইলে মাদরাসাতুল আতহার দামিহা বাজারের বার্ষিক তাফসিরুল কোর

3

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

5

রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

6

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

7

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

8

নোয়াখালীতে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয

9

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

10

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক সহোদর

11

পার্বতীপুরে মসজিদ উন্নয়নে ৮০ বস্তা সিমেন্ট প্রদান

12

বারহাট্টায় কলেজ শাখায় ছাত্রদলের কমিটি উপলক্ষে আনন্দ মিছিল

13

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

14

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

15

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

16

পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফল

17

ভাঙ্গুড়ায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের

18

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

19

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

20