জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বেলায়েত হাওলাদার 

 মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদ এলাকার বাদামতলা মন্ডল বাড়ি থেকে দীপ্তি মন্ডল (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) বিকেলে তার শ্বশুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দীপ্তি মন্ডলের পরিবার অভিযোগ করেছে, তার স্বামী তাপস মন্ডল তাকে নির্যাতন করে হত্যার পর ঝুলিয়ে রেখেছেন।

 স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ শনিবার বিকেলে শহরের আমিরাবাদ এলাকার বাদামতলা মন্ডল বাড়ি থেকে গৃহবধূ দীপ্তি মন্ডলের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

 নিহত দীপ্তি মন্ডলের বয়স আনুমানিক ২০ বছর।

 নিহতের স্বামী তাপস মন্ডল মাদারীপুর কোর্টে মুহরি (ক্লার্ক) হিসেবে কাজ করেন। তিনি বাদামতলা এলাকার মন্ডল বাড়ির নিতাই মন্ডলের ছেলে। দীপ্তি মন্ডলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তার স্বামী তাপস মন্ডল প্রায়শই দীপ্তিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। তাদের দাবি, নির্যাতন শেষে তাপস মন্ডলই দীপ্তিকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য ঝুলিয়ে রেখেছেন।

 পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার  (ওসি)আদিল হোসেন জানিয়েছেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা তাদের অভিযোগের ভিত্তিতে দ্রুত বিচার এবং দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা -২০ ধামরাই এর বি এন পি'র নমিনেশন প্রার্থী চারজন

1

চৌদ্দগ্রামে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার সংবাদে

2

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

3

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে

4

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী

5

শীত নিয়ে সারাদেশে দুঃসংবাদ

6

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

7

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

8

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা অন

9

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কা

10

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

11

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

12

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

13

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

14

এনসিপির মাজেদুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের

15

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেন

16

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

17

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

18

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

19

মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের

20