জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁ -১, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রায়হানের কবর জিয়ারতের মধ্য দিয়ে জামাতের প্রচারণা শুরু

আবু সায়েম 
আজ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ–১ (৪৬) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ১০ দলীয় ঐক্যের চূড়ান্ত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ জনাব মোঃ মাহবুবুল আলম।
প্রচারণার সূচনা উপলক্ষে তিনি জুলাই–আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদ মোঃ রায়হানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।
কবর জিয়ারত শেষে অধ্যক্ষ মাহবুবুল আলম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “শহিদ রায়হানসহ জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সকল শহিদ আমাদের স্বাধীনতা, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই আন্দোলনের চেতনাকে ধারণ করেই আমরা নির্বাচনী মাঠে নেমেছি।”
তিনি আরও বলেন, “নওগাঁ–১ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ও ন্যায়বিচার থেকে দূরে রয়েছে। আমি নির্বাচিত হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এই এলাকার শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করব।”
এ সময় তার সঙ্গে ১০ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী নওগাঁ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতারা, বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে একটি সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ–১ (পোরশা–সাপাহার–নিয়ামতপুর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরুর অংশ হিসেবে শহিদ রায়হানের কবর জিয়ারতকে অধ্যক্ষ মাহবুবুল আলম তাঁর নির্বাচনী যাত্রার নৈতিক ও আদর্শিক সূচনা হিসেবে উল্লেখ করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু করায় সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং এটি নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

1

হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

2

বিজয় নিশান

3

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

4

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও মিথ্য মামলায় ফ

5

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

6

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

7

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

8

ব্রিজ নয়,যেন মৃত্যুর ফাঁদ

9

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

10

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

11

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কা

12

ঝিনাইদহের অকাল বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠজুড়ে লণ্ডভণ্ড পাকাধান

13

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

14

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

15

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

16

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

17

খুলনার পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি

18

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

19

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়নপ

20