Mst: Meherun Nesa
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

 
 এস.এম. পারভেজ 

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফী (পীর সাহেব তালগাছিয়া) আগামী নির্বাচনে আস্থা ও সমর্থন চেয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎মুফতি নূরুল্লাহ আশরাফী বলেন, রাজাপুর-কাঠালিয়ার মাটি ও মানুষ আমার আপন। এলাকার প্রতিটি ঘরে শান্তি, ন্যায় এবং নৈতিকতার পরিবেশ প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য। আলেম-উলামা, তরুণ সমাজ ও সাধারণ মানুষের সমন্বয়ে একটি সুশাসিত সমাজ গঠনে আমি কাজ করতে চাই।
‎তিনি আরও বলেন, এই অঞ্চলের উন্নয়ন দীর্ঘদিন ধরে থেমে আছে। রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা—সবক্ষেত্রেই মানুষ অবহেলিত। আমাকে বিজয়ী করলে ইনশাআল্লাহ জনগণের পাশে থেকে বাস্তব উন্নয়ন নিশ্চিত করব।  এ সময় তিনি আরও বলেন, আমি কারও বিরুদ্ধে নই, মানুষের কল্যাণে রাজনীতি করি। সবাইকে অনুরোধ করছি রিকশা মার্কায় ভোট দিয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিন।

‎উল্লেখ্য, মুফতি নূরুল্লাহ আশরাফী ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিস 

সম্পন্ন করেন।  ইসলামি আইন বিষয়ে মুফতি ডিগ্রি লাভ করেন যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে। তিনি তালগাছিয়া মাদরাসা ও খানকাহর পরিচালক, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য এবং ঝালকাঠি জেলা শাখার সভাপতি। পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন।

‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোস্তাফিজুর রহমান, খেলাফত মজলিস ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হানযালা নোমানী, সহ-সভাপতি মুফতি জাকারিয়া আদনান, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাও. আলাউদ্দিন ও মাও. মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রার্থী নূরুল্লাহ আশরাফী এবং 

নির্বাচনকে সামনে রেখে তাঁর পরিকল্পনা তুলে ধরেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে হা

1

লিটল ফ্লাওয়ার কেজি এন্ড হাইস্কুলে পুরস্কার বিতরণ ও আলোচনা সভ

2

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

3

ভুয়া তথ্যে দিয়ে পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক

4

নালিতাবাড়ী সিমান্ত অঞ্চলে ২১টি এক হাজার টাকার জাল নোট সহ আটক

5

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

6

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

7

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

8

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

9

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

10

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব,

11

রাজশাহীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

12

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

13

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

14

ধোবাউড়ায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

15

আজকের প্রতিপক্ষরাই অতীতে আপস করেছে

16

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

17

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

18

টুকু দম্পতির সুনাম ক্ষুণ্ণের চেষ্টার বিরুদ্ধে সেলিম রেজার তী

19

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

20