জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহায্যের আবেদন

তরু খান

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুপতলা গ্রামের একটি দরিদ্র কৃষক ও দিনমজুর পরিবার আজ চরম অসহায়ত্বে দিন কাটাচ্ছে। এই পরিবারের তিন বছরের ছোট্ট শিশু মোঃ আরাফাত হোসেন এখন মৃত্যু আর জীবনের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে। তার শরীরে ধরা পড়েছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার।

ছোট্ট এই অবুঝ শিশু আরাফাতের বাবা শফিকুল ইসলাম একজন খেটে খাওয়া মানুষ। নিজস্ব কোনো ব্যবসা বা জমিজমা নেই। তিনি ঢাকায় বেসরকারি ফ্যাক্কটরীতে কাজ করে কোনোমতে সংসার চালিয়ে যাচ্ছেন।

সংসারে আছেন স্ত্রী মোছাঃ আলেমা বেগম ও ব্লাড ক্যান্সারে আক্রান্ত অবুঝ শিশুসন্তানসহ পাঁচসদস্য।  আলেমা বেগম জানান, কিছুদিন আগে আরাফাত  হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রায়ই জ্বর, দুর্বলতা ও শরীরে ব্যথা দেখা দিতে থাকে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করালেও অবস্থার উন্নতি না হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে আরাফাত ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে ভর্তি করাতে হবে। সেখানে বিশেষায়িত চিকিৎসা, নিয়মিত কেমোথেরাপি ও বিভিন্ন ব্যয়বহুল পরীক্ষা প্রয়োজন — যা দরিদ্র শফিকুল ইসলামের  পক্ষে একেবারেই অসম্ভব।একটি শিশুর জীবন আজ ঝুঁকিতে।

আরাফাত ইসলামের মতো একটি নিষ্পাপ শিশুর জীবন আজ অর্থের অভাবে অনিশ্চয়তার মুখে। চোখে মুখে অসহ্য কষ্ট আর ক্যান্সারের ছাপ, তবু চোখে একটুখানি আশার ঝিলিক— যদি কোনো সহৃদয় মানুষ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়!

শুধু প্রয়োজন একটু মানবতা, একটু ভালোবাসা। হয়তো আপনার ১০, ৫০ কিংবা ১০০ টাকার সাহায্যেও বাঁচতে পারে এই শিশুটি। সময়মতো চিকিৎসা পেলে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব আরাফাতকে।

আরাফাতের মা আলেমা বেগম চোখে জল নিয়ে বলেন, “আমার শিশু সন্তান আরাফাত তো এখনও ভালোভাবে কথাও বলতে পারে না। এতটুকু বয়সেই তার জীবনে এমন কঠিন রোগ আসবে ভাবতেও পারিনি। ডাক্তাররা বলেছেন দ্রুত উন্নত চিকিৎসা দরকার, কিন্তু আমাদের পক্ষে সেই খরচ বহন করা অসম্ভব।”এই ছোট্ট প্রাণটিকে বাঁচাতে সহৃদয়বান ব্যক্তিদের সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবারটি।

আপনার একটুখানি সহানুভূতি ফিরিয়ে দিতে পারে একটি শিশুর ভবিষ্যৎ, একটি মায়ের মুখে হাসি।

সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ
নামঃ- মোঃ শফিকুুল ইসলাম, গ্রাম:- কুপতলা,ওয়ার্ড নং -০১ গাইবান্ধা সদর,,গাইবান্ধা।বিকাশ/নগদ-০১৮৩৮-৭৭৪৮২৪,,,সোনালী ব্যাংক,পুরাতন বাজার শাখা,,গাইবান্ধার হিসাব নং-5113601016310

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

1

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

2

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

3

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

4

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

5

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

6

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

7

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

8

গাইবান্ধায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

9

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

10

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

11

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

12

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

13

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১৬

14

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

15

সেনবাগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত

16

রাজশাহীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

17

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

18

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

19

আওমীপন্থী নীল দলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে ন

20