জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

মোঃ মশিউর রহমান
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড় পুকুরিয়া কয়লা খনির পহেলা ইয়ার্ডে স্তুপকৃত কয়লার অতিরিক্ত চাপের ফলে খনির বাউন্ডারি ওয়াল ভেঙে পড়েছে। শনিবার সকালেই এই ধসের ঘটনা ঘটে, যার ফলে বাইরে বেরিয়ে আসে বিপুল পরিমাণ কয়লা এবং পুরো এলাকা পড়ে অরক্ষিত অবস্থায়।
স্থানীয় সূত্রে জানা যায়, যেখানে কয়লা স্তুপের উচ্চতা সর্বোচ্চ ৫ মিটার হওয়ার কথা, সেখানে দীর্ঘদিন ধরে তা বাড়তে বাড়তে ১৫ মিটারে পৌঁছে গেছে। অতিরিক্ত এই চাপই শেষ পর্যন্ত বাউন্ডারি ওয়াল ভেঙে ধস নামার কারণ বলে মনে করছেন খনি–সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে খনির কর্তৃপক্ষ এ বিষয়ে সতর্কতা গ্রহণ করেনি। তাদের মতে, অসচেতনতা, নজরদারির অভাব এবং পরিচালনাগত গাফিলতির কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে বড় পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুঠোফোনে জানান, “দেয়াল ভেঙে যাওয়ার ঘটনা আমরা গুরুত্ব সহকারে দেখছি। আপাতত অস্থায়ী দেয়াল নির্মাণের কাজ জরুরি ভিত্তিতে শুরু করা হচ্ছে, যাতে কয়লা স্তুপ আর কোনো ঝুঁকি সৃষ্টি করতে না পারে।”
স্থানীয়দের কেউ কেউ বলছেন, বাউন্ডারি ওয়ালটি অনেক দিন ধরেই দুর্বল অবস্থায় ছিল, কিন্তু তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। আবার অনেকে আশঙ্কা করছেন, দ্রুত সঠিক ব্যবস্থা না নিলে খনির নিরাপত্তা আরও হুমকির মুখে পড়তে পারে এবং ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে যাবে।
ঘটনার পর খনি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

1

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

2

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

3

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

4

তাড়াইলে মাদরাসাতুল আতহার দামিহা বাজারের বার্ষিক তাফসিরুল কোর

5

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

6

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

7

বড়বিলের গিরিয়ারপাড়ে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, এলাকায় চাঞ্চ

8

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

9

ফুলবাড়ীতে ১০ টির ও অধিক হিন্দু পরিবারসহ বিভিন্ন দলের কর্মীদে

10

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল উদ্ধার

11

কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্টে এক বৃদ্ধের মৃত্যু

12

বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদ

13

শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদ

14

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

15

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

16

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

17

ঠাকুরগাঁওয়ে শীতের আমেজে লেপ-তোশক বানাতে ব্যস্ত কারিগররা

18

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

19

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

20