জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ

 মোঃ মশিউর রহমান
চলমান তীব্র শীতের প্রভাবে বিপর্যস্ত দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকার শীতার্ত ও অসহায় মানুষের সহায়তায় দিনাজপুর সেক্টর এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি আজ ২৯ নভেম্বর ২০২৫ তারিখে সম্পন্ন হয়।
কর্মসূচিটি অনুষ্ঠিত হয় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ডুংডুংগী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ মেড়াগাঁও গ্রামের ১১৯ নং দক্ষিণ মেড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে সীমান্ত এলাকায় বসবাসরত ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৩০০টি কম্বল এবং শিশুদের জন্য ১০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া স্থানীয় প্রায় ৫০০ জন নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসক দলের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর।
তার নেতৃত্বে মানবিক এ কর্মসূচি স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

1

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

2

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চা

3

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

4

শ্রীপুরে তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

5

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

6

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

7

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকে

8

স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো যোগাযোগ হয়নি বাংলাদেশের বিক

9

সাঁথিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে পাঁচ লাখের মালামা

10

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

11

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

12

দিনাজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া ও ম

13

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

14

হাতিয়া যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান

15

শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক ‘লিডারের’ হাত, অভিযোগ সাদিক

16

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

17

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

18

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

19

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কা

20