জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

শ্রী পবিত্র কুমার দাস

বগুড়ায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা।
বিসিক মেলা বগুড়া জেলা কার্যালয়ের আয়োজনে শনিবার বিকেলে শহরের পৌরপার্কে মেলার উদ্বোধন করা হয়।
বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মেজবাউল করিম।

এসময় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি বলেন, মেলায় আগত দর্শনার্থীদের সাথে ব্যবসায়ীদের মাঝে মিথস্ক্রিয়া হবে।
তেমনি উদ্যোক্তাদের সাথে অন্য উদ্যোক্তাদের সম্পর্ক গড়ে উঠবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম আরও বলেন, বগুড়া একটা সম্ভাবনাময়ী জেলা, ব্যবসা বানিজ্যের রাজধানী। আপনারা এখানকার পন্য কিনবেন। তাহলে উদ্যোক্তাদের আগ্রহ বাড়বে। উদ্যোক্তাদের ভোক্তাদের চাহিদা পূরণে যেন সক্ষমতা অর্জন করতে পারে এ জন্য বিসিক ও জেলা প্রশাসন আরও প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, হাজরাদিঘী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ ও বগুড়ার নাসিবের
সহ-সভাপতি একরামুল কবীর আহম্মেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান। তিনি জানান, দশ দিনব্যাপী এই উদ্যোক্তা মেলা স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বাজার সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য সবার অংশগ্রহণ কামনা করেন তিনি।

মেলার আয়োজকরা জানান, মেলায় মোট ৭০টি স্টল নি‌য়ে ব‌সে‌ছেন উদ্যোক্তা। বগুড়াসহ‌ দে‌শের বি‌ভিন্ন জেলা থে‌কে আসা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি শিল্পপণ্য, হস্তশিল্প, পোশাক, খাদ্যপণ্য, সৌখিন পণ‌্যসহ নানা রকম পণ্য মেলায় উঠা‌নো হ‌য়ে‌ছে। মেলায় স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

1

লোহাগাড়ায় উচ্চ আদালতের আদেশ বঙ্গের অভিযোগ উঠেছে

2

মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ শিক্ষার্থী

3

পলিথিনের খুপরি ঘরে বাস করে মহিউদ্দিনের পরিবার

4

এলপিজি সংকটে বাসাবাড়িতে চুলা নিভে গেছে, ভোগান্তিতে ভোক্তারা

5

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

6

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

7

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

8

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

9

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

10

জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালন

11

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

12

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

13

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

14

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

15

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

16

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত

17

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

18

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

19

বান্দরবানে বনবিভাগের অভিযানে ১০০ ঘনফুট কাঠসহ গাড়ি জব্দ

20