জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ বাদল মিয়া 


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকারে'র সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় নবাগত ইউএনও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং স্থানীয় আইন-শৃঙ্খলা'র সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। 


অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় সভাপতি'র বক্তব্য  ইউএনও আবুবকর সরকার বলেন,  আমি সবেমাত্র যোগদান করেছি, উপজেলার আইনশৃংখলা নিয়ন্ত্রনসহ সকল সমস্যা'র উন্নয়নে আপনাদের সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। আমার বিশ্বাস আপনাদের সহযোগিতায় এ উপজেলার সকল উন্নয়নমুলক কাজ এগিয়ে নিতে পারবো। 


দাঙ্গা ও মাদকে'র বিষয়ে কোনো আপোষ নেই। দাঙ্গা এবং মাদক এলাকায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদকের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স। মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী মাদকের সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এলাকায় দাঙ্গাবাজদের উস্কানি দাতা এবং দাঙ্গায় যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে হবে।


এ সময় উপজেলা আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. বিল্লাল,সরাইল থানা পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াত ইসলাম আমির মো.এনাম খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন মাস্টার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহজাদা পুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা, মাও. মাইনুল ইসলাম খন্দকার, মাওলানা জহিরুল ইসলাম, এনসিপির হাজী মো. মোবারক হোসেন।

মো. আইয়ুব খান, মো. মমিন মিয়া।সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান,সাংবাদিক তৌফিক আহমেদ তাফসির ও সাংবাদিক মো. শরিফ উদ্দিন,এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার।


এছাড়াও ইউএনও তাঁর বক্তব্যে বলেন- আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন তৎপর আছে। আপনারা সবাই পাশে থেকে সহযোগিতা করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে। কিছু নিতে আসিনি”আমি সরাইল উপজেলা বাসিকে‘, দিতে এসেছি’। 

এসময় তিনি বলেন, চলুন  দাঙ্গা বিবাদ ভুলে সকলে মিলেমিশে শান্তির সরাইল গড়ে তুলি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

1

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

2

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

3

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

4

আমন ধানের ফলন ভালো

5

গরু আনা-নেওয়ায় বাধা দেওয়ায় ইমামের ওপর হামলা

6

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

7

মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ৪নং ওয়র্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

8

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

9

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

10

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

11

রংপুর সদর--৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন

12

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভি

13

মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফ

14

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

15

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

16

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

17

রায়গঞ্জে বিএনপি’র গণমিছিল

18

শিশু সুরক্ষা কমিটি মিটিং ২০২৫

19

গলাচিপায় খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৪ জন

20