জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে বিজিবি’র বিদেশি পিস্তল,ম্যাগজিন ও রাউন্ড গুলি উদ্ধার

 মোহাঃ হারুন অর রশিদ  
চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত থেকে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগজিন ও 
২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত থেকে বাংলাদেশের এক কিলোমিটার অভ্যন্তরে বিদেশি অস্ত্র ও গোলাবারুদের এই চালান উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আজ সোমবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর সীমান্ত থেকে মোটরসাইকেলে আসা দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দেয় বিজিবি’র টহল দল। হঠাৎ বাঁধা পেয়ে চালক মোটরসাইকেলটি দ্রুত  বাঁক ঘুরিয়ে পালানোর সময় একটি ব্যাগ পড়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ব্যাগের ভেতরে থাকা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশ করিয়ে দেশের অভ্যন্তরে বড় ধরণের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধারের কারনে তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। নাশকতা ঠেকাতে সীমান্তে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি। 
 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

1

গতকাল নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে য

2

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

3

ছাতকে বিএনপি'র প্রার্থী কলিম উদ্দিন মিলনের সাথে মার্কিন দূতা

4

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্

5

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

6

ধামরাইয়ে র‌্যাবের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

7

স্বৈরাচারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া: খন্দকার মুক্তাদির

8

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

9

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

10

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

11

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

12

আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মা

13

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

14

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

15

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

16

কয়রায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

17

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানবব

18

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

19

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

20