জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

মোঃ গোলাম রাব্বী

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার 
লক্ষীটারী ইউনিয়নের মান্দ্রাইন পূর্বপাড়া  গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কিশোর ঘটনার পর থেকে পলাতক।

ভুক্তভোগী শিশুটির বাবা গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গঙ্গাচড়া মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, ঘটনার সময় তিনি ও তাঁর স্ত্রী ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় তাদের ছোট মেয়ে (১৮ মাস) বাড়ির সামনে অন্য শিশুদের সাথে খেলছিল। এক পর্যায়ে প্রতিবেশী কিশোর অভিযুক্ত সোয়ান মিয়া (১৪) গান শোনানোর কথা বলে শিশুটিকে কোলে করে নিজের ঘরে নিয়ে যায়।

পরে শিশুটির দাদী কান্নার শব্দ পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে সোয়ান মিয়ার টিনশেড ঘরের ভিতরে ঢুকে দেখেন, কিশোর সোয়ান শিশুটিকে বিছানায় শুইয়ে পায়ুপথে বলাৎকার করছে। তাকে দেখেই অভিযুক্ত কিশোর দৌড়ে পালিয়ে যায়। পরে রক্তক্ষরণ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। শিশুর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়।

পরে স্থানীয়রা শিশুটিকে প্রথমে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন ।

শিশুর বাবা জানান, মেয়ের চিকিৎসা ও আত্মীয়দের সাথে পরামর্শ করতে গিয়ে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে। তিনি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলের তালজাঙ্গা বাজারে লাগেনি আধুনিকতার ছোঁয়া

1

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতা

2

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

3

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা

4

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

5

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

6

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

7

ভাটির অঞ্চলের জেলা সুনামগঞ্জের ৫ আসনে জমে উঠেছে নির্বাচনি প্

8

লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত

9

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

10

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের দুই নেতার পদত্যাগ

11

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

12

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচ

13

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে

14

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

15

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

16

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বিতর্কে বিএনপি মনোনীত প্রার্থ

17

অস্ত্র -গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেফতার

18

মেহেরপুর মুজিবনগরে বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

19

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

20