জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটে নিজের অবস্থান স্পষ্ট করে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ ১০ জানুয়ারি সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে সংগঠনটির আমিরের পক্ষ থেকে এক পোস্ট দিয়ে এ আহ্বান জানানো হয়েছে।

 ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমানের পক্ষথে আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘প্রিয় দেশবাসী, আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গণভোট মানে জনগণের সরাসরি মতামত, গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। এই গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।’

আরো উল্লেখ করা হয়েছে, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, “হ্যাঁ” ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান, “হ্যাঁ” ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান, “হ্যাঁ” ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া, “হ্যাঁ” ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা।”

সবাইকে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট প্রদানের জন্য তিনি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার। আল্লাহ তাআলা আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফিক দিন। আমিন।”

  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

1

গুইমারায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের GAP সার্টিফিকে

2

সার্চ মানবাধিকার সোসাইটি কর্তৃক শিরোমণি বাজার বণিক সমিতির নব

3

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

4

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

5

খালিশপুরে ওব্যাট জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

6

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

7

১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হচ্ছে: মাদারীপুরে আইন

8

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

9

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

10

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

11

বিরলে শীতার্তদের মাঝে এসিআই ক্রপ কেয়ার এর শীতবস্ত্র বিতরণ

12

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ

13

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

14

ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া

15

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

16

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্

17

মেহেরপুর মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউনিয়ন

18

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

19

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

20