জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

আহমদ উল্লাহ  
 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে নানামুখি পদক্ষেপ নেয়া হয়েছে। শীঘ্রই নগরীর গুরুত্বপূর্ণ ৪০টি সড়ক নির্মাণের টেন্ডার আহবান করা হবে। চালু করা হবে মনোরেল এবং আধুনিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। 

রোববার (২৬ অক্টোবর) ৮নং শুলকবহর ওয়ার্ডের মীর্জাপুল সড়কের পাশে  ‘আবদুল হামিদ সড়ক উন্নয়ন কাজ’ এর  উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এসময় মেয়র বলেন, ৮নং শুলকবহর ওয়ার্ডে  ১৫টি উপ-প্রকল্পের আওতায় মোট ৭৮ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে ৩৫ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে, ২৭ কোটি টাকার কাজ চলমান এবং বাকি ১৬ কোটি টাকার তিনটি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, আজ উদ্বোধনকৃত আবদুল হামিদ সড়ক, শহীদ জানে আলম রোড, তফাজ্জল চৌধুরী বাড়ি রোড, শান্তিধারা আবাসিক এলাকার সড়কসহ একাধিক সড়কের উন্নয়ন কাজে প্রায় ৪ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। আমরা চাই জনগণ নিজের এলাকার উন্নয়ন কাজে দায়িত্বশীল ভূমিকা রাখুক। রাস্তার মান যেন কোনোভাবেই নষ্ট না হয়, কেউ যেন অনিয়ম না করতে পারে এ দায়িত্ব স্থানীয় জনগণেরও দায়িত্ব নিতে হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্ষাকালের দীর্ঘস্থায়িত্বের কারণে কিছু কাজ বিলম্বিত হয়েছিল। এখন আবহাওয়া অনুকূলে থাকায় সড়ক উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চট্টগ্রাম শহরের প্রায় ৪০ টি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বা চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের নগর চিত্র আমূল পরিবর্তিত হবে।

মেয়র সকল ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, মানসম্মত ও টেকসই রাস্তা নির্মাণে কোনো ধরনের কারচুপি সহ্য করা হবে না। কাজের মান রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদেরও তদারকির দায়িত্ব নিতে হবে।

পরিবেশ সচেতনতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা পাহাড় কাটবো না, যেখানে-সেখানে ময়লা ফেলবো না, নালা ও খাল পরিষ্কার রাখবো। শহরকে পরিচ্ছন্ন রাখলে জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ দূষণমুক্ত নগর গড়তে পারব। আমরা একটি পরিকল্পিত, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি। নাগরিকদের সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। তাই উন্নয়ন কাজে সকলে আন্তরিকভাবে সম্পৃক্ত থাকুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, সহকারী প্রকৌশলী রিফাতুল করিম, মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী বেলাল, সদস্য কামরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য জাকির হোসেন, সাবেক সদস্য আশরাফ চৌধুরী , পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, ওয়ার্ড বিএনপির আহবায়ক কাজী শামসুল ইসলাম, হাসান উসমান প্রমুখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমন্তপুর সিসিআরএস উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম

1

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল

2

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিন

3

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

4

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

5

নবাবগঞ্জে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরন

6

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

7

চান্দিনা পৌরসভা ১ নং ওয়ার্ড মহারং হাজী নুরুল ইসলাম নুরু নেত

8

ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংকে আগুন

9

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭

10

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

11

লোহাগাড়ায় "আমার লোহাগাড়া ডট কম" ওয়েবসাইটের যাত্র

12

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

13

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

14

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

15

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

16

ভূরুঙ্গামারীতে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি

17

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

18

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তারে’: বলির পাঁঠা

19

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

20