জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আওমীপন্থী নীল দলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে নোবিপ্রবি প্রশাসন

আতিকুর রহমান

আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের পদধারী  হাফ ডজনেরও বেশি শিক্ষকদের নিয়ে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল সহ নোবিপ্রবি প্রশাসন। নীলদলের শিক্ষকদের সম্মুখ সারিতে রেখে এমন কার্যক্রমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

শুক্রবার(২৩ জানুয়ারি) সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ব্যবহার করে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্যে ঢাকায় যান শিক্ষক, কর্মকর্তা-কর্মচাকরীরা। 

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও তার কবরে পুষ্পস্তবক অর্পন করার সময় ভিসি, প্রো-ভিসি,ট্রেজারারের সাথেই সম্মুখ সারিতে উপস্থিত ছিলেন আওয়ামীপন্হী শিক্ষকদের সংগঠন নীলদলের ২০২৩-২৪ সেশন কমিটির পদধারী হাফ ডজনেরও বেশি শিক্ষক নেতা। তারা হলেন-

নোবিপ্রবি নীলদলের সভাপতি বাংলা বিভাগের শিক্ষক ড. এমডি মাসুদুর রহমান,  শিক্ষা ও গবেষণা সম্পাদক ইএসডিএম বিভাগের শিক্ষক ড. মহিনুজ্জামান, নীল দলের উপদেষ্টা সোসিওলজি বিভাগের শিক্ষক ড. রোকনুজ্জামান সিদ্দিকি, সিএসটিই বিভাগের শিক্ষক উপদেষ্টা জাবেদ হোসেন,
এমআইএস বিভাগের শিক্ষক ড. জিয়াউল হক যিনি ব্যবসায় অনুষদ নীলদলের সদস্য ছিলেন,  আইন বিভাগের শিক্ষক সাজ্জাদুল করিম যিনি আইন অনুষদ নীলদলের সদস্য ছিলেন,  ইইই বিভাগের শিক্ষক মো. কামরুজ্জামান যিনি প্রকৌশল অনুষদ নীলদলের ২০২৩-২৪ কমিটির আহ্বায়ক ছিলেন। 

উপাচার্যের সাথে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পনের সময় আওয়ামীপন্হী শিক্ষকদের সংগঠন নীলদলের পদধারী শিক্ষকরা থাকলেও সেখানে দেখা যায়নি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের কোন শিক্ষককে। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন কার্যক্রমে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করে এক আকরাম খান নামের এক শিক্ষার্থী লিখেছেন, -ভিসি স্যার আপনি দেখছি ক্যাম্পাসে আওয়ামী পুনর্বাসনে ব্যাস্ত।  বেগম জিয়ার কবর জিয়ারত করলেন গুটিকয়েক শিক্ষক নিয়ে, তার অধিকাংশ দেখি নীলদলের পদধারী নেতা।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সাদা দলের কোন শিক্ষক কেন ছিলেন না।এ বিষয়ে নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এই বিষয়ে উপাচার্য মহোদায় ভালো বলতে পারবেন কেন তাঁদেরকে নিয়ে গেছেন, আসলে আমাদেরকে প্রোগ্রামের বিষয়ে একটি সিদ্ধান্ত জানানো হয় এবং আমরা উপাচার্য মহোদয়কে ফোরামে আলোচনা করে একটি সিদ্ধান্ত জানাবো বলি কিন্তু পরবর্তীতে দেখি উনারা আমাদেরকে ছাড়াই প্রোগ্রাম শেষ করে ফেলেছেন।


এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কোনো সাড়া দেননি। একপর্যায়ে উপাচার্য জানান, তিনি মিটিংয়ে ব্যস্ত রয়েছেন এবং পরবর্তীতে কথা বলবেন। তবে কয়েক ঘণ্টা পর পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলে উপাচার্যের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈলকুপায় কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার-৩

1

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ যুবদলের স্বপনসহ চার নেত

2

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

3

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

4

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

5

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা

6

পাঁচবিবিতে যৌন উত্তেজক সিরাপসহ আটক এক

7

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

8

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

9

বসুন্দিয়ায় লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর বিদায়ী শিক্ষার্থ

10

ভাঙ্গুড়ায় হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা প্র

11

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

12

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয

13

আনোয়ারায়"উন্মোচন হলো আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

14

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

15

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

16

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

17

১৭০টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা

18

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

19

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

20