জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজিপুরে বিবাহ বিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী

 হুসাইন আল পিয়েল

 গাজীপুরে গত দেড় দশকে বিবাহ বিচ্ছেদের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। 

২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সংগৃহীত আনুমানিক পরিসংখ্যান অনুযায়ী, 

প্রতি ১০০টি বিয়ের বিপরীতে ডিভোর্সের হার বেড়ে ৫ শতাংশ থেকে প্রায় 

২০ শতাংশে পৌঁছেছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা সমাজে পারিবারিক স্থিতিশীলতা 

নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, আগে যেখানে প্রতি ১০০টি বিয়েতে গড়ে ৫–৬টি বিচ্ছেদের 

ঘটনা ঘটত, সেখানে বর্তমানে সেই সংখ্যা চার গুণের কাছাকাছি পৌঁছেছে। 

বিশেষ করে শহরাঞ্চলে এই হার তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা যাচ্ছে।

সমাজবিজ্ঞানী ও মনোবিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিচ্ছেদের 

পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য—

অর্থনৈতিক চাপ ও বেকারত্ব, স্বামী–স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার 

অভাব,পারিবারিক হস্তক্ষেপ ও যৌথ পরিবারের দ্বন্দ্ব ,মোবাইল 

এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার ।

সন্দেহ, অবিশ্বাস ও মানসিক দূরত্ব,অপরিপক্ব বয়সে বিয়ে ও মানসিক প্রস্তুতির ঘাটতি ।বিশেষজ্ঞরা বলছেন, বিচ্ছেদের জন্য এককভাবে নারী বা পুরুষ কাউকেই 

দায়ী করা যায় না; এটি একটি দ্বিপাক্ষিক সামাজিক ও মানসিক সংকটের ফল।

একজন মনোবিশেষজ্ঞ জানান, “ডিভোর্স নিজেই কোনো অপরাধ নয়,

কিন্তু যখন তা মাত্রাতিরিক্ত হারে বাড়ে, তখন সেটি একটি সামাজিক সতর্ক

 সংকেত হয়ে দাঁড়ায়।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ভাই এক সাঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ

1

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য

2

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

3

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

4

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

5

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

6

খড়ের নিচে মৃত্যু ফাঁদ

7

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীকে উপশহর ও সমৃদ্ধ অর্থনৈতিক জোন

8

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

9

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

10

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নির্বাচনে জাল ভোট দিতে এসে যুবক আটক

11

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

12

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

13

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

14

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

15

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

16

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

17

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৫ টি কক্ষ পুড়ে ভস্মীভূত

18

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

19

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

20